কৃষ্ণ মধ্য রাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিক ।
সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকাচ্ছে পাশবতন্ত্র
আ'দ ও সামুদ জাতির মত টেক্সাসের ঘোড়াগুলোকে
ঘিরে ফেলেছে আল্লাহর গযব
আলজেরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান ও কাশ্মির সহ
পৃথিবীর প্রতিটি প্রান্তরে
মাউথপিসের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন
আকাশ বাতাস প্রকম্পিত করে এখনি আজান হবে।
সে আওয়াজের নীচে হারিয়ে যাবে
কামান ও এটমের ধ্বনি।
গড়িয়ে যাওয়া অযুর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে
সবক'টি দূরপাল্লার ক্ষেপণাস্র।
আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং
রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে
জীবন্ত টর্পেডো।
সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়
আর আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য বেহেশত থেকে শহীদেরা
মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দু'পাশে।
তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ
অনন্ত সুবাস মাখা বেহেশতী তোহফা
আমি আপনাদেরকে সেই আনন্দিত বিপ্লবের
পতাকা উত্তলনের কথা বলছি।
--আসাদ বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


