somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়াবেটিস প্রতিরোধে সবুজ চা-পেঁপে

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবুজ চা (গ্রিন টি) ও পেঁপে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। কেউ যদি নিয়মানুসারে সবুজ চা পান করেন এবং প্রক্রিয়াজাত (ফারমেন্টেড) পেঁপে খান তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। সম্প্রতি এক গবেষণায় এমনটাই দাবি করেছেন মরিশাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর বায়োমেডিকেল অ্যান্ড বায়োম্যাটেরিয়ালস রিসার্চ বিভাগ এই গবেষণাটি পরিচালনা করে। গবেষক প্রফেসর দিসহান বাহোরান বলেন, সবুজ চা রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া প্রতিরোধ করে। আর প্রক্রিয়াজাত পেঁপে মানবদেহের প্রতিক্রিয়াশীল প্রোটিন সি ও ইউরিক এসিড কমাতে ইতিবাচক সাহায্য করে। বাহোরান জানান, গবেষণার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কোনো মেডিকেল চিকিৎসা ছাড়াই গবেষণায় অংশগ্রহণকারী ডায়াবেটিস রোগীদের ঝুঁকির মাত্রা কমে যাওয়ার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এমনকি অনেকের হৃদরোগের ঝুঁকি কমে যাওয়ার ফলাফলও উঠে এসেছে গবেষণায়। এদিকে সম্প্রতি চীনের সংবাদ মাধ্যম সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গবেষণায় প্রাথমিক পর্যায়ের ডায়াবেটিস আক্রান্ত ৭৭ জন রোগীকে ১৪ সপ্তাহ প্রতি বেলা খাবারের আগে ৩ কাপ সুবজ চা পান করতে দেওয়া হয়। ঠিক একই নিয়মে ৭৮ জনকে খেতে দেওয়া হয় ৩ কাপ গরম পানি। নির্ধারিত সময় শেষে তাদের গ্লাইসেমিয়া অ্যান্ড লিপিড, রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউন সিস্টেম), লিভার ও কিডনির কার্যকারিতা, ইনফ্লামেশন অ্যান্ড ফেরাস টক্সিটি পরীক্ষা করা হয়। বাহোরান জানান, ফলাফলে দেখা যায়, সবুজ চা পান করার ফলে প্রাথমিক পর্যায়ের ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক চাঙ্গা হয়ে গেছে অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি কার্যকর হয়ে গেছে। তবে এই ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই চা পানকারীদের স্বাস্থ্যের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়নি। অন্যদিকে, ডায়াবেটিস প্রতিরোধে পেঁপের কার্যকারিতা পরীক্ষা করতে ১২৭ জন লোকের ওপর পরীক্ষা চালায় গবেষক দলটি। গবেষণায় অংশগ্রহণকারী ১২৭ জনের মধ্যে ৫০ জনকে ১৪ সপ্তাহ ধরে প্রতিদিন দুই প্যাকেট প্রক্রিয়াজাত পেঁপে খেতে দেওয়া হয়। আর বাকি ৭৭ জনকে একই নিয়মে দুই গ্লাস করে গরম পানি পান করতে বলা হয়। নির্ধারিত সময় শেষে তাদের গ্লাইসেমিয়া, কোলেস্টেরল, ইউরিয়া, ক্রিটিনিন, ইউরিক অ্যাসিড পরীক্ষা করা হয়। প্রফেসর বাহোরান জানান, এই গবেষণায়ও আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেলো। দেখা গেলো, যারা প্রত্যহ দুই প্যাকেট করে প্রক্রিয়াজাত পেঁপে খেয়েছেন, তাদের ডায়াবেটিস ঝুঁকি অনেক কমে গেছে।


http://shobujbanglablog.net/61248.html
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লিখেছেন সমূদ্র সফেন, ০৮ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১১

প্রতিটি সিগারেটের টান শুধু ধোঁয়া নয়—এটা আপনার শরীরে ঢুকছে হাজারো বিষাক্ত কেমিক্যাল, যা সরাসরি আপনার DNA নষ্ট করে ক্যানসারের রাস্তা তৈরি করছে।

আপনি ভাবছেন এটা শুধু একটা অভ্যাস?
না… এটা এমন এক... ...বাকিটুকু পড়ুন

=সবাই যে যার মত নিঃসঙ্গ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৮



নিস্তব্ধ রাত অথবা দিনের দুপুর
যখন একাকি আনমন
নিঃসঙ্গতা এসে চোখে দাঁড়ায়, কোথাও কেউ নেই;
হতে হয় নিমেষই নিঃসঙ্গতার কাছে নমন।

কেউ আসে না মনের ঘরে
খোঁজ নিতে দেয় না কেউ উঁকি;
স্মৃতিঘরে ফিরে যেতেও চাই... ...বাকিটুকু পড়ুন

নেপাল সিরিজ ১ঃ শিক্ষায় নুতন চেষ্টা

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৬

আসেন নেপালের নুতন সরকার এসে ১০০ দিনের যে পয়েন্ট গুলো ঘোষনা দিয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা এই কয়েক দিনে কি করলো, জানি! অন্যান্ন পয়েন্ট নিয়েও লিখবো, আজকে শুধু শিক্ষা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধবিরতি ও ইসরায়েলের "ঘাস কাটা" এবং "মাটির স্তর সরিয়ে ফেলা" কৌশল

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩৩


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুদিন আগেই ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেছিলেন। ট্রাম্পের এই ভৃত্যসুলভ মিত্র মধ্যস্থতা করে আমেরিকা-ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে - এই খবর শুনে মনে সংশয় তৈরি... ...বাকিটুকু পড়ুন

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

×