somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

WISDOM'S DAUGHTER (H. Rider Haggard)

১১ ই মার্চ, ২০১২ ভোর ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ( স্বর্গের মিলনায়তন)

জ্ঞাণী মানুষ হলির প্রতি, যে কিনা দেখতে কুশ্রী কিন্তু মনটা খুব ভালো। সে উত্তর দেশের নাগরিক, একসময় নুট নামে পরিচিত ছিল । এই দার্শনিক অনেক আগে আমার শিক্ষক ছিল, সে হয়তো ভুলে গিয়েছে কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশিদিন আগে না, এইতো গতকালের ঘটনা । এই হলিকে বলছি, আমি আয়েশা, ইয়্যারাবের এর কণ্যা, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন নামে পরিচিত। আমি আমার অতীত জীবনের অনেক ঘটনা বলেছি, আমার কি ভূমিকা ছিলো সেগুলোতে । এছাড়াও আমি একই এবং অন্যান্য ঘটনা বলেছি আমার লর্ড ক্যালিক্রেটিসের কাছে, যে এখন লিও ভিনসি নামে পরিচিত । পূর্বে সে যোদ্ধা ছিলো, কিন্তু ধর্মীয় কারণে পরে সে মিশরের দেবী মা আইসিসের যাজক হয়। একই ঘটনা আমি শিকারী এলানকে বলেছি । ও কোরে শিকার করতে এসেছিলো, ওর কথা হলি এবং লিওর কাছে না বলাই উত্তম ভেবেছিলাম।

সবার কাছে এই গল্পগুলো খাপছাড়া লাগতে পারে। কারণ আমি এগুলো রূপক আকারে বলেছিলাম অথবা যে যেভাবে শুনতে চেয়েছিল সেইভাবে বলেছি অথবা ইচ্ছাকৃতভাবে যাতে নিজেকে আড়াল করা যায়। এখনো প্রত্যেকটা গল্পে কিছু সত্য লুকানো রয়েছে, যাদের দক্ষতা এবং সামর্থ আছে তারা সত্যকে খুঁজে পেতে পারে ।

এখন আমার আত্মা আমাকে তাড়িত করছে এই রূপক কাহিনীগুলোকে ব্যাখ্যা করার জন্যে। আমি কী ? আমি কোন জায়গা থেকে আসলাম, আমি কী দেখেছি, কী করেছি । অথবা কমপক্ষে যেসব ব্যাপারে আমাকে প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছে , তাদের পক্ষ থেকে, যাদের হয়ে আমি কাজ করি ।

এখন আমি থাকি এশিয়ার পর্বতে ,এখানে আমাকে পাহাড়ের হেসা নামে ডাকা হয়। ধরনীতে আমি মা আইসিসের শেষ ধর্মযাযিকা, আগে বাস করতাম লিবিয়ার ধ্বংস নগরী কোরে । কোরে আমি দুইহাজার বছর ধরে অপেক্ষা করেছি ক্যালিক্রেটিসের পুনর্জন্মের জন্য, আমি এখানেই ওকে প্রচন্ড ক্রোধ, ঈর্ষায় অনিচ্ছাকৃতভাবে খুন করেছিলাম । অবশেষে ও ফিরে আসলো, কিন্তু আমি আবার ওকে হারালাম, এখানেই । আমাদের উপর দেবতাদের অভিশাপ এখনো কমেনি । আমাকে সবচেয়ে ভয়ঙ্করভাবে আঘাত করা হলো, আমি যেটাকে ভাবতাম আমকে আগের চেয়ে সুন্দরী করে তোলবে সেটাই আমার কাল হলো । এভাবে ভাগ্য আমাকে আরেকবার উপহাস করলো , আরেকবার আমি আমার ক্যালিক্রেটিসকে হারালাম ।

এরপর আমার আত্মা কিছুক্ষণের জন্য এদিক ওদিক পরিভ্রমণে বের হলো, অবশেষে এক প্রাচীন বৃদ্ধা ধর্মযাজিকার উপর আশ্রয় নিলো ।

অদৃষ্টের লিখনে লর্ড লিও খুঁজতে খুঁজতে আমার কাছে এলো এবং দেখলো জ্যোতির্ময় ভয়ংকর আকৃতির এক আত্মাকে এবং সে এটাকে একটা চুমোর সাথে দাবি করলো । আমি মনে করি এটা ছিল মানুষ দ্বারা কৃত এপর্যন্ত সবচেয়ে সাহসী এবং বিশ্বস্ত কাজ । ঐ চুমোর দরুন, লর্ড লিওর চোখে আমি আবার সুন্দর হই, যেটা আগে থেকে ভাগ্যে লিখা ছিল।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×