ঘাষ ফড়িং এবং ...
সাদ আব্দুল ওয়ালী
ঘাষ ফড়িং কখন যে ছুঁয়ে গেলো ...
মনটাকে সজীব ও লাবণ্যতার পরশ দিয়ে
ছুঁয়ে গেলো ...
তুমি কি ঐ ঘাষ ফড়িং এর মতোন
ছুঁয়ে দিতে পারো আমার এ মন?
কাজের মধ্যে নিমগ্ন থাকতে থাকতে
কখন যে ভুলে গেছি সবকিছু
আত্মমগ্ন একা, একদম একা
আচমকা কে যেনো ছুঁয়ে দিয়ে ...
সচকিত আমি
খুঁজে পেলাম তোমার পেলবতা।
তুমি কি ভুলিয়ে দিতে পারো
এতটুকু ভালোবাসার পরশ দিয়ে ...
হারিয়ে দিতে পারো
সবকিছু দুঃখ কিংবা অবসাদ ক্লেদ?
মুক্তি দিতে পারো এ যান্ত্রিকতা থেকে
ঘাষ ফড়িং এর মতোন
ছুঁয়ে দিতে পারো আমার এ মন
অপরূপ তোমার স্পর্শতায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


