অনুপম সেই স্মৃতির শ্লোক
- সাদ আব্দুল ওয়ালী
চিরায়ত সবুজ প্রান্তর ছুঁয়ে
উদার আকাশ হাতছানি দ্যায়
অবাক বালক
হারিয়ে যেতে চায়,
কী চমকানো আবেগ দু’চোখে!
এখানে হারিয়ে যেতে নেই মানা
কেবলই হারিয়ে যেতে যেতে
ইচ্ছেমত বৃষ্টিতে ভিজে যাওয়া
অবিরাম ডানা মেলে ছুটে যাওয়া...
অকস্মাৎ বুকের বৈভব খুলে
অবাক কল-কাকলি
সশব্দে হেসে ওঠে-
কৈশোরের সেই স্মৃতি অবগাহনে
এ কোন্ মধুর স্পর্শতার ছোঁয়া?
যেনো দৃশ্যের মাঝে অদৃশ্যে
অপরূপ এক দৃশ্যাবলী
কেবলই সেই হারিয়ে যাওয়া
দোলা দেয়- অবিরাম স্মৃতির ঢেউ!
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১০ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


