somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রোমোট করুন

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অষ্টম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’। ডব্লিউএলএম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে। এ বছর প্রতিযোগিতাটি আয়োজনে উইকিপিডিয়াকে সহযোগিতা করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘ইউনেস্কো’, জনপ্রিয় আলোকচিত্র শেয়ারিং ওয়েবসাইট ‘ফ্লিকার’ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংস্থা ‘ইউরোপা নোস্ট্রা’।

উইকি লাভস মনুমেন্টস সম্পর্কে কিছু তথ্য:
* পুরো প্রতিযোগিতাটি উইকিপিডিয়ার তত্ত্বাবধায়ক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখাগুলো কর্তৃক এবং সারা বিশ্বের অসংখ্য স্বেচ্ছাসেবক দ্বারা আয়োজন ও পরিচালিত হয়।
* যেহেতু নিজের দেশকে বিশ্বের কাছে উপস্থাপণ করার জন্য উইকিপিডিয়া একটি ভালো প্লাটফর্ম সুতরাং প্রতিযোগিতার ছবিগুলো স্ব-স্ব দেশ বিষয়ক আর্টিকেলে যুক্ত করে সংশ্লিষ্ট দেশকে ভালোভাবে উপস্থাপণ করা যায়। বোনাস হিসেবে নিজের ছবিটি মিলিয়ন মিলিয়ন লোক দেখছে সেটাও একটা ব্যাপার।
* গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী এটিই এখন পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা। এ বছর বাংলাদেশসহ ৫৬টি দেশ এই আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
* ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের স্থাপনার ১৬ লখের বেশি ছবি যুক্ত হয়েছে। ২০১৬ সালের প্রতিযোগিতায় ৪৩ দেশের ১০,৭০০ জন অংশগ্রহণকারী মোট ২,৭৭,০০০টি ছবি জমা দিয়েছিলেন।
* প্রতিযোগিতাটি সবার জন্য উন্মোক্ত ও অংশগ্রহণের জন্য কোন যোগ্যতা বা ফি-এর প্রয়োজন নেই।
* প্রতি বছর প্রতিযোগিতার বিজয়ী ছবিগুলো স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার কাভারেজ পায় ও বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ছবি ও ফটোগ্রাফারের নাম শেয়ার করা হয়ে থাকে। উদাহরণ: bbc.com। এছাড়া ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিগুলো পোস্ট করে থাকে।
* সবশেষে বিজয়ীদের জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কারতো থাকছেই।

প্রতিযোগিতাটি কোথায় ও কিভাবে?
প্রতিযোগিতাটি উইকিমিডিয়া কমন্সে আনুষ্ঠিত হয়। কমন্স হলো উইকিপিডিয়ার মিডিয়া রেপোজেটরি যেখানে মুক্ত লাইসেন্সের ছবিগুলো আপলোড করা হয় ও সেখান থেকেই উইকিপিডিয়া আর্টিকেলের বিভিন্ন ছবি যুক্ত করা হয়। এটি মূলত উইকিপিডিয়ার ছবির সেন্ট্রাল ড্যাটাবেজ হিসেবে কাজ করে। বাংলাদেশ দ্বিতীয় বারের মত এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। স্থানীয় প্রতিযোগিতাটি ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ কর্তৃক আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতায় প্রতিটি দেশ স্থানীয় মনুমেন্টস নিয়ে অংশগ্রহণ করে। এরপর স্থানীয় প্রতিযোগিতা থেকে প্রতিটি দেশ ১০টি সেরা ছবি নির্বাচন করে ও সেই দশটি ছবিকে আর্ন্তজাতিক প্রতিযোগিতায় পাঠানো হয়।

প্রয়োজনীয় লিংকসমূহ:
বাংলাদেশের জন্য ছবি আপলোড ও বিস্তারিত: wikiloves.org/monuments
আন্তর্জাতিক ওয়েবসাইট: wikilovesmonuments.org
এই প্রতিযোগিতা সম্পর্কে উইকিপিডিয়া আর্টিকেল: Wiki Loves Monuments
২০১৬ সালের বিজয়ী ছবিসমূহ: Wiki Loves Monuments 2016 winners

উইকিপিডিয়াতে কেন ছবি দিবেন বা কেন কন্ট্রিবিউট করবেন এ সম্পর্কে আমার পুরাতন এই পোস্টটি দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×