somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রিলার গল্প: পেসিমিস্টিক

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছোটবেলায় অনেক পেসিমিস্টিক ছিলাম। কোন ব্যাপারে সফল হলেও মনে হত সামথিং ওয়েন্ট রং। কুত্তার পেটে ঘি হজম হয় না- টাইপ ব্যাপার। এখন এ নিয়ে একটা গল্প শেয়ার করি।

ছোটবেলায় আমি নানুবাসায় মামাত ভাইয়ের সাথে খেলতাম সকাল থেকে দুপুর। দুপুরে একটা সময় মামাত ভাইদের কাজের মেয়ে তাকে গোসলের জন্য ডেকে নিয়ে যেত। তখন বাধ্যতামূলক খেলা শেষ করতে হত।

একদিন ঠিক করলাম একস্ট্রা টাইম খেলব। কী করা যায়? এক মামা বিদেশ থাকায় তার ঘর খালি থাকত। ঠিক করলাম তার ঘরে লুকাব।

তো, খেলতে খেলতে যখনই শুনলাম কাজের মেয়ে ডাকছে, দৌড়ে ঐ ঘরে ঢুকে পড়লাম। তারপর লুকানোর জায়গা খুঁজতে লাগলাম। কপাল ভাল, ঘরের একটা দরজা খুলে পাল্লাটা পাশের দেয়াল ঘেঁষা আলমিরায় গায়ে লাগিয়ে দেখলাম দেখলে মনে হয়, দরজাটা আর আলমিরার মাঝখানে আর কিছু নেই। আমরা খুশি মনে ঐ আলমিরার চিপায় লুকিয়ে দরজার পাল্লাটা প্ল্যানমত আলমিরার গায়ে লাগিয়ে দিলাম।

চুপচাপ লুকিয়ে আছি। শুনলাম ডাকের আওয়াজের উৎস আস্তে আস্তে কাছে আসছে, ঘরে ঢুকল, খোঁজাখুঁজি করছে। বুক ঢিপঢিপ করছে। দম বন্ধ করে রেখেছি- পাছে শুনে ফেলে। বিছানার তল দেখল, আলমিরা খুলে দেখল, তারপর ব্যর্থমনোরথে চলে গেল। আমি তো অবাক। উই মেইড ইট!

আর ঠিক তখনি যেন আমার পেসিমিস্টিক মাইন্ড কু-ডাকটা ডাকল। অনেক্ষণ দম বন্ধ করে রেখেছি। এবার সুযোগ পেয়ে বুক ভরে শ্বাস নিলাম। কিন্তু একী! তখন গরমকাল। আমরা দু'জনেই খেলে খেলে ঘাম-ভেজা হয়ে গিয়েছিলাম। তাই শ্বাস নিতেই ঘামা জামার গন্ধ ভক্ করে নাকে ঢুকে গেল। তার উপর আবার গরম। আমার পেটের নাড়িভুড়ি পাক দিয়ে উঠল। গলা ভরে ঐ ভাইয়ের গায়েই বমি করে দিলাম। আর ঐ ভাই তো চিৎকার করে দুদ্দাড় ছুটে গেল। তারপর আর যায় কোথায়? হাতে নাতে ধরা...

সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শত সমস্যার মাঝেও অপটিমিস্টিক থাকুন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×