সম্প্রতি সংবাদপত্রে পড়ে জানলাম, আগামী ৬ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজনে ৪০ কোটি টাকা ব্যয় হচ্ছে। মজার বিষয় হল, কর্তৃপক্ষ মনে করছেন এই ম্যাচ আয়োজনের ফলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের কাছে ব্যাপক পরিচিতি লাভ করবে আর যা কিনা ফিফা র্যাংকিং এ ১৬৮ নম্বরে থাকা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে!! বাংলাদেশের ফুটবল নাকি আবারো জেগে উঠবে!! ৪০ কোটি টাকা ব্যয় করলে বাংলাদেশের জেলা পর্যায়ে ফুটবল অবকাঠামোর অনেক উন্নয়ন সম্ভব হত, কিন্তু এর বদলে এখন আমরা হয়ত ৫০-৬০ মিনিট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক নতুন মেসিকে দেখব ( নিশ্চয়ই প্রীতি ম্যাচে বার্সার মেসিকে খুঁজে পাওয়া যাবে না), তার হেলে দুলে দুস্টুমিচ্ছলে খেলা নিষ্প্রাণ ফুটবলের এক অপরূপ প্রদর্শন দেখব!! কিন্তু তাতে কি, মেসি এক নাম্বার! প্রসঙ্গত বলতে হয় যে ১৯৯৮ সালে রোমারিওর ব্রাজিল ইউরোপের এক দেশ অ্যানডরায় খেলতে যায় এবং অ্যানডরার সাথে একটা প্রীতি ম্যাচ খেলে (অন্য কোন দেশের সাথে নয়)। এটা ঠিক যে ওই খেলার সংবাদ আমাকে অ্যানডরা নামক একটি দেশের অস্তিত্বের জানান দিয়েছিল কিন্তু অ্যানডরার ফুটবলকে নিশ্চয়ই কোন উচ্চতায় নিয়ে যেতে পারেনি (বর্তমান ফিফা র্যাংকিং ২০২)। যাই হোক মেসির পদধূলির ফজিলত হয়ত আমাদের উপলব্ধির বাইরে (বাফুফের বিজ্ঞ ব্যাক্তিরা থিকই বুঝেছে)!! তাই ৬ই সেপ্টেম্বরের অপেক্ষায় রইলাম!@@
বাফুফের "দায়িত্বজ্ঞান" ওঁ মেসির ফজিলতনামা!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।