somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে না : শেখ হাসিনা

০৪ ঠা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রিসভার বৈঠকে আলোচনা
ঢাকা অফিস : সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে না সরকার। এ ছাড়া সংবিধান থেকে ‘বিসমিল−াহ’ শব্দ বাদ যাবে না। তবে যে কাউকে রাজনীতি করতে হলে অবশ্যই নির্বাচন কমিশনের (ইসি) নীতিমালা মেনে চলতে হবে। রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে ইসি তার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। দল বাতিল করার এখতিয়ার ইসির।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ প্রসঙ্গ তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সংশি−ষ্ট সূত্র জানায়, বৈঠকে নির্ধারিত আলোচনা শেষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ফলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়া নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেওয়া বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্পর্শকাতর বিষয়ে এভাবে মন্তব্য না করার পরামর্শ দেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। তাই এ বিষয়ে বিতর্কিত কোনো মন্তব্য করা ঠিক নয়। আর আমরা কোনোভাবেই বিদ্যমান বাস্তবতা থেকে আলাদা হতে পারব না।’
প্রধানমন্ত্রী এ সময় মন্ত্রীদের সঙ্গে একমত পোষণ করে বলেন, সংবিধানের বিষয়ে একেক জনের কাছ থেকে একেক ধরনের বক্তব্য না আসা বাঞ্ছনীয়। কেননা, এ ধরনের বক্তব্যে ধূম্রজাল সৃষ্টি হবে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, গত কয়েক দিনে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংবিধান সংশোধনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার ইসির। আবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সরকার কোনো দলকে নিষিদ্ধ করলে তবেই ইসি সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে।
বৈঠকে পোশাকশিলের অস্থির অবস্থা কাটিয়ে পরিবেশ শান্ত করতে সবাইকে সহযোগিতা করার কথা বলা হয়। সভায় বলা হয়, পরিস্থিতি শান্ত করার দায়িত্ব শুধু শ্রম মন্ত্রণালয়ের নয়, সাংসদদেরও ভূমিকা রাখতে হবে।
বৈঠকে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ফলে চট্টগ্রাম বিশ¡বিদ্যালয় বন্ধ ঘোষণাসহ যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিরসনের জন্য পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×