গতকাল ১২ই ডিসেম্বর ছিল মওলানা ভাষানীর জন্ম বার্ষিকী। শুনেছি কোন রাজনৈতিক সংকটের অনেক আগেই তিনি নাকি বাতাসে সেই বারুদের গন্ধ পেতেন। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে ৭১ এ মুক্তিযুদ্ধ কালীন সময়ে তার একটি উপলব্ধির কথা।
মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকারী মওলানা ভাষানী সহ বাম ঘারানার সব নেতা ও কর্মীদেরকে একঘরা করে রেখে ( বাম মুক্তিযোদ্ধাদেরকে মুজিব নগর সরকারের সামরিক ট্রেনিং এর আওতায় নেয়া হয়নি ) আওয়ামীলীগ নেতারা মুক্তিযুদ্ধকে নিজেদের কারায়াত্ব করে রাখার অপচেষ্টায় লিপ্ত ছিল। সেই সময় বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকান্ড এবং মতবিরোধের কারনে প্রবসী মুজিব নগর সরকারের নেতা-কর্মীরা ৫টি উপদলে বিভক্ত ছিল।
আর এই সব দেখে সেই সময় কলিকাতার পার্ক সার্কাস রোডে অবস্থিত 'কহিনূর প্যালেসে ' অবস্থানকারী মওলানা ভাষানী যে উক্তিটি করেছিলেন তা ছিল বড়ই তাৎপর্যময় এবং দূরদৃষ্টি সম্পন্ন।
- আওয়ামীলীগ কি একলা পারবো ? বুঝলা সায়ফুল । পারলেও সমস্যা না পারলেও সমস্যা ।
- কেন হুজুর ?
- পাইরলে আওয়ামীলীগের মধ্যেকার দুর্নিতীবাজদের দাপটে স্বাধীন দেশের অবস্থা কাহিল হইবো আবার না পাইরলে স্বাধীনতার লড়াই আরও গভীর সংকটে পইরবো। মুসিবৎ আসবো নানা দিক থেকে।
*** ' স্বাধীনতা ভাষানী ভারত ' বই থেকে উদ্ধৃত । লেখক - সাইফুল ইসলাম । (মওলানা ভাষানীর ঘনিষ্ট সহচর এবং মুক্তিযুদ্ধের সংগঠক )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



