১৬ ডিসেম্বর পাক-ভারত-বঙ্গ উপমহাদেশের জন্য কতোটা পারস্পরিক শ্লেষাত্মক ও শত্রুতাশঙ্কুল দিন তা আর বলার অপেক্ষা রাখেনা। বলা চলে উপমহাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বরের চেয়ে বিস্ফোরক দিন খুব কমই আছে।
কিন্তু আজই প্রায় দেড়শো শিশু-কিশোরের প্রাণের বিনিময়ে যেন সহসাই উপমহাদেশে শান্তির এক ঝাপটা সুবাতাস বয়ে গেল! ভারতীয়রা #IndiawithPakistan হ্যাশট্যাগ লিখে সামাজিক গণমাধ্যমে সয়লাব করলো, ভারতীয় প্রধানমন্ত্রী পেশোয়ারে সংঘটিত হত্যাযজ্ঞকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা করলেন, বাংলাদেশীরা আর বললো না, "মরসে তো পাকি ছানাই!", বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করলেন, এবং সন্ত্রাসবাদ রুখতে উপমহাদেশকে একাট্টা হবার আহবান জানালেন।
গত ৪৪ বছরে যা সম্ভব হয়নি, আজ এতোগুলো কচিকাঁচা যেন তাদের রক্তের বিনিময়ে তা একবারের জন্য হলেও করে দেখালো!
আর আমি কীর্তিকর্মার আজব কারখানা দেখছি, কিছু বিষয় নিয়ে ভাবছি, আর অনুধাবন করছি- সত্যিই মানবজীবন একটি অপার বিস্ময়বোধের মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


