somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সঠিক ইতিহাস থেকে দুরে সরিয়ে নেয়ার অপচেষ্টা

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অতীত ইতিহাস অনেক গৌরবের। আবার অনেক ঐতিহ্যমন্ডিত ও বেদনা-বিধুরও বটে। বিস্ময়কর এই সংগ্রামের
ধারাবাহিকতায় নিকট-অতীতে এখানে আর্যদের আগ্রাসন, ইংরেজদের শোষণ আর এদেশীয় মীর জাফরদের বিশ্বাসঘাতকতার মোকাবিলায় তীব্রতর লড়াই হয়েছে। প্রাণ দিয়েছে বটে মান বিকিয়ে দেয়নি। এই জাতি রক্তে-মাংসে সংগ্রামী, অস্তিত্বে স্বাধীনচেতা আর মূল্যবোধ ও বিশ্বাসে এক আল্লাহ্ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কিন্তু এই চেতনা ও মূল্যেবোধের উপর আঘাত হয়েছে অসংখ্যবার। এখনো ষড়যন্ত্র চলছে অব্যাহতভাবে। কিন্তু বীরের এই জাতিকে বশ মানানো বড় কঠিনই। এই আঘাতের যাত্রা ১৬৩৪ সালে বাংলায় বাণিজ্য করার নামে বৃটিশ বেনিয়ারা এখানে এসে ইঙ্গ-হিন্দু মৈত্রী গড়ে তোলে। লক্ষ্য ছিল মুসলিম শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল তৈরি করা। তারই ধারাবাহিকতায় নবাব সিরাজউদ্দৌলার পতন, আর এদেশীয় মীরজাফর ও ঘষেটি বেগমদের অন্যের নিকট মাথা বিক্রি করে এই জনপদে যে বিভক্তির বীজ বপন করেছে তা আজ অঙ্কুরিত হয়ে বিভক্তির অনেক ডালপালা গজিয়েছে। সেই কালো রেখা আমাদের জাতীয় ঐক্যের মাঝে বিভেদকে আজ স্পষ্টভাবে যেন টেনে দিয়েছে। এই বিভেদ একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে অনেক ষড়যন্ত্রের ইতিহাস। আজ এদেশের একশ্রেণীর এলিটরা ১৯৪৭-এর পূর্বে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস আর হিন্দুদের তীব্র মুসলিম বিদ্বেষী অবস্থানের কথা বলতে দারুণ লজ্জাবোধ করে। অথচ রবীন্দ্রনাথ ত্রিবেদী তার সম্পাদিত, বাংলাদেশ ঐতিহাসিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, বইতে লিখেছেন- “অনেকের মতে স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদের অধিকাংশ ছিল সংখ্যালঘু” আজ এদেশের কতজন যুবক জানে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে প্রচন্ড আন্দোলন গড়ে তুলেছিল? আমাদের নতুন প্রজন্ম এই দেশ ও মাতৃকার প্রকৃত ইতিহাস না জানলে এ দেশের মানচিত্রের প্রতিনিধিত্ব করবে কেমন করে?
ইতিহাস থেকে জানা যায় বৃটিশ পরাধীনতার শিকল থেকে এই ভূখ-কে মুক্ত করতে বাংলাসহ সারা ভারতে মুসলমানরাই সশস্ত্র লড়াইয়ে পথিকৃতের ভূমিকা পালন করেছে। স্বাধীনতার জন্য বাংলায় মীর কাশিম, ফকির মজনু শাহ্ থেকে শুরু করে সৈয়দ নেসার আহমেদ তিতুমীর, হাজী শরীয়তুল্লাহসহ হাজার-হাজার আলেম-ওলামার শাহাদাত, ত্যাগ আর প্রায় দু’শত বছরের জিহাদের সংগ্রামী ইতিহাসের উপর গোড়াপত্তন হয়েছে এই ভূখন্ডের। সেই ত্যাগের রিহার্সেল আজো চলছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে জীবন বিলিয়ে দেয়ার মাধ্যমে। একশ্রেণীর মতলব বাজ বুদ্ধিজীবী, ইতিহাস বিকৃতিকারীরা এই জনপদেও ইতিহাস বর্ণনা করতে গিয়ে ১৯৭১-র পেছনে যেতেই চান না। বাধ্য হলে ১৯৫২’র ভাষা আন্দোলন পর্যন্ত। আমাদের মনে রাখতে হবে আইন করে শহীদ জিয়ার অবদানকে যেমনি মুছে ফেলা যাবে না, তেমনি শেখ মুজিবুর রহমানের অবদানকেও খাটো করা যাবে না। ইতিহাস প্রত্যেকের অবদানকে মূল্যায়িত করবেই।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×