সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:৫৩
বাড়ি পালানোর ভুত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তখন ক্লাস সেভেনে পড়ি একটা মানচিত্রের বই কিনেছিলাম। মানচিত্রের বইটি ঘাটতে ঘাটতে হটাৎ মনের মধ্যে বাড়ি পালানোর সাধ জাগল। পড়ালেখা, স্কুলে যাওয়া কেমন জানি অর্থহীন মনে হতে লাগল। এর চাইতে দেশে দেশে ঘুরব সেটা অনেক মজার। দেশ ঘুরতে গেলেতো টাকা লাগবে। টাকা কোথায় পাব??? মাথায় বুদ্ধি এল, কোথাও গিয়ে দোকানে, হোটেলে বা গাড়ীর ওয়ার্কশপে কাজ করব বেতন যা পাব তা দিয়ে ঘুরব। প্রথম টার্গেট সিলেটের তামাবিল দিয়ে ইন্ডিয়া চলে যাব। আচ্ছা, আমিতো হিন্দি জানিনা তাহলে ইন্ডিয়ার লোকজন বুঝে যাবে আমি অন্য দেশের। একটা কাজ করা যায় বোবার অভিনয় করব। তাহলে আর বুঝতে পারবেনা আমি কোন দেশের। আমি বাড়ি থেকে পালালে বাবা-মা তো আমার খোঁজ করবে, আমাকে না পেলে পত্রিকায় আমার ছবি সহ নিখোঁজ সংবাদ ছাপাবে। তাহলে প্রথমে আমার সব ছবি নষ্ট করি। যেই ভাবা সেই কাজ, বাড়ির সবার অগোচরে ফটো এলবামগুলো নিলাম খুঁজে খুঁজে আমার সব ছবি নিয়ে ছিড়ে কুটি কুটি করে বাথরুমের কমোডে ফেলে দিলাম। যাক, পত্রিকায় খবর ছাপালে ও আমার ছবি দিতে পারবেনা। বাড়ি পালিয়ে যাব, প্রাথমিকভাবে কিছু টাকা দরকার। মাটির ব্যাংকটা ভাংলাম। 200 টাকার ওপরে আছে আপাতত এতেই চলবে। এবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালানো।....................................................................শেষ পর্যন্ত আমার আর বাড়ি পালানো হয়নি। কোথায় জানি পড়েছিলাম এই বয়সে এই ধরনের খেয়াল চাপে। আচ্ছা, আপনাদের কারো কি এই ধরনের খেয়াল চেপেছিল??????
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সাধু সাবধান!
রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।