গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, কিছু ভূমিদস্যু-দখলদার ঔদ্ধত্য দেখিয়ে সরকারকে হুমকি দিচ্ছে। আজ সোমবার জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কতিপয় ভূমিদস্যু নদী-নালা-খাল-বিল দখল করে, জমি না কিনে, এখানে আধ কাঠা ওখানে আধ কাঠা জমি নিয়ে বিস্তীর্ণ এলাকা দখল করছে। আর চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের ঘাম ঝরা অর্থ আত্মসাৎ করছে। ভূমিদস্যুতার বিরুদ্ধে সরকার সোচ্চার হওয়ার পরই কিছু ভূমিদস্যু সরকারের সমালোচনায় উঠে-পড়ে লেগেছে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।
গতকাল রোববার সচিবালয়ে বসুন্ধরা-প্রধানের সঙ্গে বাগিবতণ্ডার ঘটনার পর সংসদে প্রতিমন্ত্রী এ ধরনের বক্তব্য দিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিদস্যুতার বিরুদ্ধে সোচ্চার। তিনি যখনই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তখনই ঔদ্ধত্য দেখাচ্ছে ভূমিদস্যুরা। তারা সরকারকে হুমকি দিচ্ছে। তিনি দেশে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের কিছু নমুনাও তুলে ধরেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


