আমি যদি চলে যাই তুমি কি ভুলে যাবে আমায় ?
হয়তো ধিক্কার দেবে নয়তো জ্বলে পুড়ে মরবে
আমাকে সবাই চায় কিন্তু আমি কি সবার হই ?
আমাকে কি কেউ পায় শতভাগ ?
বললে ভুল বুঝবে আমি তোমার নয়
আমাকে অনেক সময় না জানিয়েই চলে যেতে হয়
ধরে নাও আমি এক টুকরো মেঘ
যার আকাশে থাকি তাকে দেই ছায়া
উড়েও যেতে হয় আমাকে, আমি চলমান;
ভুল বুঝো না আমায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



