অসংখ্য টানাপোড়েনে শতবর্ষ লুকানো স্মৃতি
জেগে উঠে বলে তুমি হারিয়েছ আমায়
মনে হলো যেন মহাসাগরের ঘূর্ণ্যমান সংযোগস্থল
মুড়িয়ে বিদীর্ণ করছে যন্ত্রনার জাগতিক সংঘ
উল্কা ছড়িয়ে দিচ্ছে শোকাতুর গহীনে ।
বিস্বাদের ঘরে বসেছে তাসখেলার আসর
যেখানে খেলোয়াড়- পরাজিত স্বপ্নগুলো
রাত প্রদীপের বেশে অকাতর সঙ্গ ।
বাড়ছে খেলোয়াড় বাড়ছে প্রতিযোগিতা
গভীর হচ্ছে রাত গভীর হচ্ছে যন্ত্রনাসমুদ্র
বাড়ছে নাসিক্য দীর্ঘশ্বাসের উল্কা
এগিয়ে আসছে ভোর, নিঃসৃত হচ্ছে ক্লান্তি
পাতা নামছে তাকিয়ে থাকা চোখদুটোর
নিষ্পাপ ভোরেও ঘোর অন্ধকার
হয়তো অপেক্ষমান কোন দুঃস্বপ্ন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

