ও, প্রতিরাত সায়ংকৃত্য সম্পূর্নে ঘুমিয়ে যেত-
স্বপ্ন উপনিবেশের ব্যাপ্তিকাল বাড়াবে বলে
ও, রাত্রিয় শেষ প্রহর ভেঙে জেগে উঠত-
প্রার্থনায় তোমার জীবন সৌন্দর্য কামনা করবে বলে ।
ও তোমায় আড়ালে দেখতে চাইত
কিন্তু কামরূপ মন বাঁধ সাধতো
যদি অবচেতনে কাম দৃষ্টি দেয় হানা
কারণ তোমায় অপবিত্রে চাইতে মানা ।
ও’র এক অদ্ভুত শক্তি ছিল,
ও অগোচরেও বুঝতো তুমি আছো আশেপাশে কোথাও ।
ও একদিন- তোমার বন্ধু হতে চাইলো
ও অবাক হলো, তুমি হাসিমুখে গ্রহন করেছো;
ও একদিন- তোমায় অগোছালো কিছু বললো
ও অবাক হলো, তুমি শুনে বেমালুম হেসেছো ।
ও বাঁধনহারা ঘুড্ডিতে হলো পাগল-
তোমার রঙে রাঙালো স্বপ্নযুগল,
দূরদৃষ্টিতে আঁকলো তোমার আলিঙ্গনে জীবন উপাক্ষান
তোমার আদলে হবে স্বপ্নপুরীতে দু’জনার স্নান ।
ও’র গল্পটা ঠিক এমনই ছিলো
জানা হলো না, ও কি পারলো ?
আগ্রাসী কৌতূহলে সেটা না হয় অজানাই থাকলো।
তবে ভালোবাসাটা এইখানেই রয়ে যাক চিরকাল-
থাকুক অনুভবের ক্ষণগুলো অমলিন হাস্যোজ্জল
'কেউ হারাবে না কাউকে, কেউ হারবে না কারো কাছে
নিমগ্ন হবে না আর কোন জীবন প্রভাত অগাধ নিশার আঁধারে'
শুধু ভালোবেসে যাবে অবলীলায়, পবিত্রতায়, স্বপ্নবুননের আয়নায় ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





