অণু তরণি ।
১৩ ই জুন, ২০১৫ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
একটুকরো আকাশ চেয়ে নিলেই কী আকাশের শেষ খুঁজে পাওয়া যায় ?
তাহলে আমি নিতে চাই ।
২।
যার মা নেই সে ভাবে,
যাদের মা আছে তারা অনেক সু্খী,
আর পৃথিবীতে অন্যের সুখ নিয়ে এই বিশ্বাসটাই অমলিন থাকে ।
৩।
যখন আমি ভাবি, আমার মনটা ভাল, তখনি আমার মনটা খারাপ হয়ে যায়,
ভাবনায় চলে আসে, হয়তো এই মুহূর্তে পৃথিবীতে খারাপ আছে বহু মন ।
৪।
সাল ২০৩০,
হঠাৎ লেখক, কবিরা বিলুপ্ত হতে লাগলো,
কারণ হিসেবে দেখান হচ্ছে, কপি পেস্টিয়ানদের প্রাদুর্ভাব !
৫।
কিছু সুখ হারায় পথ
কিছু ব্যথা দেখায় পথ
কিছু কথা হারায় সম্পর্ক
কিছু নিস্তব্ধতা বানায় সম্পর্ক ।
৬।
পৃথিবী নীরবতাকেই বেশি সমর্থন করে,
তাই প্রকৃতি নীরবতায় কাটিয়ে দেয় অনেকটা সময় ।
৭।
হাসি থেকে কান্না আচরণ বেশ গভীর
তার প্রমাণ মেলে-
অতি আনন্দে, সৃষ্টিকর্তার সান্নিধ্যে ।
৮।
অতি সুখে দুঃখ কি করে ?-
দুঃখ আড়ালে তাকিয়ে রয়,
সেও হয়তো উপভোগ করে সেই সুখময়তাটুকু,
কারণ তাকে আজীবন দুঃখ নাম বয়েই চলতে হয় !
৯।
পাখিরা হয়তো বিমান দেখে আফসুস করে, আমি যদি এর মতো হতে পারতাম !
১০।
তোমার ভাবনায় আমার আলস্য ভর করে না,
তাইতো আমি দিগ্বি জেগে রই রাত্রি চোর হয়ে ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন