প্রথমেই আমার ঐ বন্ধুকে স্মরণ করি যার অণুপ্রেরণায় সামুতে আমি সাইন আপ করি ।তাঁর কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে সুন্দর একটি পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য । তারপর থেকে দেখতে দেখতে ব্লগে এক বছর পার করে ফেললাম । লেখালেখির বয়সও এই এক বছরই । কতগুলো গল্প কবিতা লিখে ফেললাম ! মাঝে মাঝে ভেবে অবাক হই এগুলো কী আমি লিখেছি ! তখন মনে পড়ে এর পেঁছনের রহস্যটা । আর তা হলো কিছু ভাললাগার অনন্যসাধারণ লেখক এবং পাঠক যাদের আলিঙ্গনে আমার এতোদূর আসা ।এইসকল গুণীজন যাদের কথা উল্লেখ করতেই ভাল লাগে তাঁরা হলেন, আধখানা চাঁদ, সেলিম আনোয়ার, নাসরিন চৌধুরী, সুমন কর, মামুন রশিদ, রেজওয়ানা আলী তনিমা, অপূর্ণ রায়হান, ডি মুন, প্রবাসী পাঠক, বোকা মানুষ বলতে চায়, হাসান মাহবুব, জুন, মঈনউদ্দিন মঈনুল, পার্থ তালুকদার, ঢাকাবাসী, বিদ্রোহী বাঙালী, দীপংকর চন্দ, আহমেদ জী এস, তুষার কাব্য, এহসান সাবির, মনিরা সুলতানা, আরজুপনি, লাইলী আরজুমান খানম লায়লা, আরজু মুন জারিন, আমি তুমি আমরা, লেখোয়াড়, মাহমুদ ০০৭, সুফিয়া, নাজমুল হাসান মজুমদার, অর্বাচীন পথিক, আমিনুর রহমান এবং আরও যারা পাশে থেকেছেন সকলের প্রতি রইলো অশেষ শ্রদ্ধা এবং ভালবাসা । যদিও এই একবছরে কারও সাথে আমার রেষারেষি কিংবা অসৌজন্যমূলক কোন ঘটনা ঘটেনি তারপরও কাউকে যদি মৃদু আলাপেও নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী ।
আমি লেখালেখিটা নিতান্তই শখের টানে করি ।তাই প্রিয় সামুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার এই শখটিকে পাবলিক করিয়ে দেওয়ায় ।সামুকে নতুন করে বলার কিছুই নেই । সামু আমার কাছে সবসময়ই অসাধারণ ছিলো, এখনো তাই আছে, ভবিষ্যতেও থাকবে আশাকরি ।
আবারও সামু পরিবারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা কৃতজ্ঞতা ।
আমার পরিসংখ্যান:
পোস্ট করেছি: ১১৬টি
মন্তব্য করেছি: ৫৭৫৩টি
মন্তব্য পেয়েছি: ২৫০৫টি
ব্লগ লিখেছি: ১ বছর ১ দিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



