আমি ব্লগে নতুন । গত কদিন ধরে যে তর্ক বিতর্ক চলছে তা দেখে একটি কথা বলতে ইচ্ছা করছে অজানা শত্রুর চেয়ে জানা শত্রু থাকা ভালো । আমি আগে মাঝে মাঝে ভাবতাম পৃথিবীতে এত চরিএের , বৈচিএের মানুষ কেন ? সবাই কেন এত স্বার্থপর ? কিন্তু এখন ভাবি যদি এই বৈচিএ না থাকত তবে জীবনের কোনো রং থাকত না ।
আর একটি কথা ঘুন পোকার মত কোনো কিছু আড়ালে ধংস করার চেয়ে যদি তা বাইরে আসে তার মুখোস উন্মোচিত করে তবে তা আমাদের জন্য ভাল । তাই আমার মন্তব্য হলো রাজাকারদের আড়ালে ব্য়কট করে রাখবেন না , তাদের মুখোস উন্মোচিত করুন । সবাইকে তাদের আসল পরিচয় জানান । অদৃশ্য শএুর সাথে যুদ্ধ করা যায় না , তাকে সামনে আনুন । আর এ কাজগুলো শুধু আমি আপনি বার বার বললে হবে না, এ জন্য চাই সকলের সামগ্রিক বিবেকবোধের উন্মেষ , উপলব্ধি আর দেশের জন্য , মানুষের জন্য মমত্ববোধ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


