somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়াল কারেন্সি (বিটকয়েন), ভালো বিনিয়োগ নাকি বিপদ!

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি বাংলাদেশ ব্যাঙ্কের নড়েচড়ে সব জায়গায় নির্দেশনা আর বিজ্ঞাপনের জেরে অনেকেই ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন, লাইটকয়েন ইত্যাদি নামের সাথে পরিচয় হয়েছেন। ভার্চুয়াল কারেন্সির মধ্যে সবচেয়ে পুরানো এবং পরিচিত হলে বিটকয়েন। বিটকয়েন নতুন কোন উন্মাদনা নয় বরং দীর্ঘদিন ধরেই এর লেনদেন চলছে। বাংলাদেশেও অনেকেই বেশ আগে থেকেই এটা কেনাবেচা করছেন।



বিটকয়েনের শুরু ২০০৯ থেকে। এর উদ্ভাবক নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও সাতোশি নাকামতোকেই মোটামুটিভাবে পরিচিত। বিটকয়েন বেশ জটিল পন্থায় কাজ করে। ক্রিপ্টো-কারেন্সি বা গোপন মুদ্রা হিসেবে পরিচিত বিটকয়েনের লেনদেন গতিবিধি বোঝা বেশ মুশকিল।
বিটকয়েন লেনদেন করতে প্রকাশ্য নাম লাগেনা, ছদ্মনাম লাগে। তবে একেবারে যে ট্র্যাক করা যায় না তাও না। কিন্তু করা বেশ কঠিন। বিটকয়েন এর লেনদেন প্রসেস হয় ব্লক-চেইনের মাধ্যমে। দুই ব্যাক্তির মধ্যে লেনদেন অনেকগুলো মেশিনের মাধ্যমে চেক করা হয়, যাদেরকে বলা হয় মাইনার। এজন্য বিটকয়েন হ্যাক করা বা মিথ্যা লেনদেন করা খুবই কঠিন।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে শঙ্কা থেকে বিজ্ঞাপন দিয়েছে তা অনেকটাই সঠিক। মূলত, বিটকয়েন কোন সর্বজন-গৃহীত মুদ্রা নয়। এমনও নয় যে, এটার মূল্যমান সর্বজন-গৃহীত। চাইলেই আপনি এটা দিয়ে সব জায়গায় পণ্য কিনতে পারবেন না বা বেচতে পারবেন না। এর ব্যবহার খুবই সীমিত এবং সবদেশে প্রচলিত নয়। এর বেশি ব্যবহার রয়েছে ডার্ক ওয়েবে। মূলত বিভিন্ন নিষিদ্ধ পণ্য ক্রয়ে এর ব্যবহার বেশি। তাছাড়া, সাথে সাথে চোখে পড়ে না বলেই অর্থ পাচারেও বেশ কিছু ব্যবহার চোখে পড়েছে। সম্প্রতি আইএসের জন্য অর্থ সরবরাহে বিটকয়েন ব্যবহারের কয়েকটি ঘটনাও বিদেশি গণমাধ্যমেও এসেছে। তাছাড়া, হ্যাকাররা ভার্চুয়াল র‍্যান্সম এর জন্য বিটকয়েন চাওয়ার ঘটনাও ঘটেছে।



এখন প্রশ্ন বিটকয়েন নিরাপদ কিনা অথবা আপনি কিনবেন কিনা? নিরাপত্তার প্রশ্নে জানা দরকার, মুদ্রার নিরাপত্তার দায়ভার বিশ্বের মুদ্রা নিয়ন্ত্রক সংস্থাগুলোর। যখন কোন মুদ্রার দাম খুব বেড়ে যায় বা কমে যায় তখন এরা বিভিন্নভাবে এর দাম সহনশীল অবস্থায় আনে। তাছাড়া, নিজের দেশের মুদ্রার অবস্থা নিয়ন্ত্রণের জন্য তো কেন্দ্রীয় ব্যাংক তো আছেই। বিটকয়েন একটি উন্মুক্ত মুদ্রা ব্যবস্থা, যা এসব প্রচলিত সংস্থার নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং দাম অকস্মাৎ বাড়লে বা কমলে কিছু করার থাকে না। যেমনটি ঘটেছে গত কয়েক বছরে। সম্প্রতি বিটকয়েনের দাম প্রায় ২০,০০০ ইউএস ডলারে চলে গিয়েছিল। আবার সপ্তাহের ব্যবধানে দাম কমে প্রায় ১৪,০০০ ইউএস ডলারে নেমে এসেছে। (২/১/১৭ পর্যন্ত)
ভার্চুয়াল কারেন্সির দাম দেখতে

বিটকয়েনে বিনিয়োগ করা ঠিক হবে কিনা সেটার ব্যাপার সম্পূর্ণই বিনিয়োগকারীর। তবে বিটকয়েনে ঝুঁকি অনেক বেশি। এর দাম কোন ঠিক ঠাক নাই। পাশাপাশি বাংলাদেশে কোন স্বীকৃত কোন এক্সচেঞ্জ অথবা কোন ওয়ালেট সার্ভিস নাই। এককথায় বিটকয়েনকে একরকম জুয়া বলা যায় যার কিছুই দেখতে পারবেন না। ওয়েবে অনেকেই চটকদার বিজ্ঞাপন আর ইউটিউব ভিডিও দেখেই এর পেছনে লাগা এবং এতে বিনিয়োগ করা বেশ বিপদজনক।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×