somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিহাদ সানজিদা সাব্বিরের এমন মৃত্যু আর কত কাল ?

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশু জিহাদের কথা হয়তো আমরা ভুলে ই গেছি । আর ভুলব ই না বা কেন ? প্রতি দিনের নতুন নতুন ঘটনার চাপে পূর্বে ঘটে যাওয়া অনেক ঘটনাই ধামাপাচা পরে যায় । আমারা ও ভুলে যাই পূর্বের অনেক ঘটনা অনেক স্মৃতি । জিহাদ নিন্মবিত্ত পরিবারের শিশু সন্তান বাবা মার সাথে থাকতেন রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনি এলাকায় । ২০১৪ সালের ২৬ ডিসেম্বর সঙ্গীদে সাথে খেলতে গিয়ে রেলওয়ে কলোনি এলাকার ই একটি পরিত্যাক্ত নলকূপের খোলা গভীর পাইপে পরে মারা যায় জিহাদ । জিহাদকে পরিত্যাক্ত ঐ পাইপ থেকে উদ্ধের প্রক্রিয়া দেশের বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে সারা রাত জেগে সরাসরি উপোভোগ করেছেন জাতি । আমারা দেখেছি সেদিন ঘটনা স্হলে রাজনৈতিক নেতা-মহানেতাদের দৌড় ঝাপ আর আমাদের করিতকর্মা ফারার সার্ভিসের কর্তাব্যক্তিদের আজগুবি কথাবার্তা যা সত্যি ছিল হাস্যকর । জিহাদের মৃত্যুর পর সারাদেশের মানুষের ভিতর যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তাতে হয়তো এত টুকু আশা করেছিলাম এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের ক্ষমতাশীনদের কিছুটা হলেও বিবেক উন্মচিত হবে । জিহাদের মায়ের আর্তনাথ ও সমগ্র জাতির প্রতিক্রিয়া জাগ্রত করতে পারেনি আমাদের ক্ষমতাশীনদের ঘুমন্ত বিবেক কে । জিহাদের মৃত্যুর ঘটনার সমালোচনার ঝড় কে ধামাচাপা দেয়ার জন্য সরকার লোক দেখানো কিছু ব্যবস্হা নিলেও বন্ধ হয় নি ঐ ঘটনা । ২০১৫ সালের ০৮ ডিসেম্বর রাজধানীর শ্যামপুরে খোলা ম্যানহোল দিয়ে স্যুয়ারেজ লাইনে পড়ে জীবন দিতে হয়েছে পাঁচ বছরের শিশু নীরবকে । নীরবের মৃত্যুর পর ও একই ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছিল সমগ্র দেশে । সেই আলোচনা আর সমালোচনার ঝড় ছিল শুধু মাত্র চায়ের কাপে আর টেলিভিশনের টক শোতে ই সীমাবদ্ধ । কাজের কাজ যেই কপাল সেই মাথা সরকার ও তার প্রশাসন কারো ই টনক নড়েনি । গত ১৩ জুলাই সেই একই ঘটনা নতুন করে ঘটে রাজধানীর মহাখালীতে, মহাখালী বাস টার্মিনালের পাশে খোলা পয়ঃনিষ্কাশন নালার পানিতে ডুবে প্রাণ হারায় ছয় বছরের শিশু সানজিদা আক্তার আর গত ২২ জুলাই জিহাদ , নীরব আর সানজিদার মতোই স্যুয়ারেজ লাইন থেকে লাশ হয়ে ফিরল শিশু জুনায়েদ হোসেন সাব্বির।ফায়ার সার্ভিসের ডুবুরিদের দীর্ঘ ১৯ ঘণ্টার তৎপরতায় মিরপুরের কমার্স কলেজের পেছনে পয়ঃনিষ্কাশন নালা থেকে উদ্ধার হয় চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের লাশ । এর আগের দিন বিকেলে খেলতে গিয়ে খোলা স্যুয়ারেজ লাইনের নর্দমার মধ্যে পড়ে যায় শিশু জুনায়েদ । জিহাদ , নীরব ,সানজিদা ও সাব্বিররা নর্দমার পানিতে ডুবে মর্মে মর্মে অনুভব করেছে মৃত্যু কত ভয়ানক।জিহাদ , নীরব ,সানজিদা ও সাব্বিরদে এই মর্মান্তিক মৃত্যু আমাদের সমাজের জাগ্রত বিবেকের কেউই হয়তো মেনে নিতে পারবে নি আবার ফুটফুটে চেহারার এই শিশুদের বাঁচার করুণ আর্তি আমাদের সরকার ও তার প্রশাসনের বিবেক কে ও জাগাতে পারেনি। জিহাদ , নীরব ,সানজিদা ও সাব্বিরদের মৃত্যুকে কি আমরা সাধারন মৃত্যু হিসেবে ই মেনে নিব ? না এ গুলির কোনটা ই স্বাভাবিক মৃত্যু না প্রতিটি মৃত্যুর জন্য দায়ী আমাদের রাষ্ট্র ও তার প্রশাসনের কারো না কারো অবহেলা । যদি কারো অবহেলার জন্য কোন মৃত্যুর মত কোন ঘটনা ঘটে এমন মৃত্যুর দায় নেবে কে ? কে নেবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব ? আমাদের দেশে ঘটে যাওয়া এ ধরনের প্রতিটি ঘটনায় ই দায়ীরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। জিহাদ , নীরব ,সানজিদা ও সাব্বিরের পিতা মাতার আর্তনাথ কখনো ই পৌঁছে না তাদের কানে । দায়িত্বপ্রাপ্তরা যদি নিজেদের দায়িত্ববোধের পরিচয় দিতেন তাহলে এমন ঘটনা ঘটত না। খালি হতো না জিহাদ , নীরব ,সানজিদা ও সাব্বিরের মায়ের মত হাজারো মায়ের কোল । তার পর ও দায়িত্ববানদের কাছে এত টুকু ই ফরিয়াদ একটি বার হলে ও জিহাদ , নীরব ,সানজিদা ও সাব্বিরের পিতা মাতার আর্তনাথকে অনুভব করুন আপনারা একটু হলে ও দায়িত্ববান হউন ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×