somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি ও বলতে চাই !

আমার পরিসংখ্যান

ওয়াসিম ফারুক হ্যাভেন
quote icon
ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শান্ত পাহাড়কে বারবার অশান্ত করছে কারা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

পার্বত্য চট্টগ্রাম প্রায়ই ঠুনকো অজুহাতে অশান্ত হয়। কখনো পাহাড়ের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে একে অপরের ওপর সশস্ত্র হামলা চালিয়ে এখানকার পরিবেশ উত্তপ্ত করে, আবার কখনো দেশি-বিদেশি স্বার্থবাদী গোষ্ঠীর মদদে নানা তথাকথিত রাজনৈতিক কর্মসূচি পালনের মাধ্যমে পাহাড়কে অস্থিতিশীল করে তোলা হয়। অতি সম্প্রতি রাঙামাটির সাজেকে সন্তু লারমার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ০ like!

ইশরাকের পদত্যাগ নয়, মাদক নির্মূলে রাষ্ট্রের জবাবদিহি জরুরি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩১


বাংলাদেশের বাস্তবতায় মাদক আজ আর কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ অপরাধ নিয়ন্ত্রণের গণ্ডিতে সীমাবদ্ধ কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি রাষ্ট্র, সমাজ, পরিবার ও আমাদের আগামী প্রজন্মের অস্তিত্বের খুটিতে আঘাত হানা এক সর্বগ্রাসী জাতীয় সংকট। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন সংলগ্ন দীর্ঘদিনের একটি মাদককেন্দ্রে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ০ like!

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩



বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের বছরের আওয়ামী ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতনের পর এ দেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে জমে থাকা বহু অমীমাংসিত প্রশ্ন নতুন করে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     ১ like!

শেখ হাসিনার প্রত্যর্পণ ও দিল্লির আইনি অজুহাত

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১২

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বহুল আলোচিত বিষয় হলো চব্বিশের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পালানো সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বে অফ বেঙ্গল কনভার্সেশনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য ২০১৩ সালের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     ১ like!

অপারেশন ক্লিনহার্টের মতো কঠিন পদক্ষেপ কেন আজ জরুরি?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

২০০১ সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনরায় নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। কিন্তু ক্ষমতার এই পরিবর্তনের পরপরই নবগঠিত সরকারের সামনে এসে দাঁড়ায় এক বিশাল প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ, যার কেন্দ্রবিন্দুতে ছিল দেশের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     ০ like!

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি কূটনৈতিক ভুল, নাকি কৌশলগত সিদ্ধান্ত?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

ভারতের নয়াদিল্লিতে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ অঙ্গনে এক ধরনের শোরগোল সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বহুপক্ষীয় এই বৈশ্বিক প্ল্যাটফর্মের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     ০ like!

নতুন বাংলাদেশের রাষ্ট্রচর্চা কোন পথে?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৪

একটি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ করতে গিয়ে এক তরুণের মুখ থেকে বেরিয়ে এসেছে অসংখ্য অশালীন শব্দ। কারো মুখ থেকে অশালীন শব্দ বের হওয়া অর্থাৎ কাউকে গালি দেওয়া কোনো ভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো একজন নাগরিক কত ভদ্র ভাষায় সরকারের সমালোচনা করছে তা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     ১ like!

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ ভূ-রাজনৈতিক সমীকরণ নাকি কূটনৈতিক ঝুঁকি ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৭

গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাক্ষরিত " মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি " বা " মক্কা ডিফেন্স অ্যালায়েন্স " বিশ্বরাজনীতি ও মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মত তিনটি বড় মুসলিম প্রধান দেশের সমন্বয়ে গঠিত এই জোটকে বলা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     ০ like!

ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে গুমের সংস্কৃতি, বিচারহীনতা নাকি আইনি শিথিলতা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০

একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো তার প্রতিটি নাগরিকের জান ও মালের সুরক্ষার সাংবিধানিক নিশ্চয়তা এবং আইনের নিরঙ্কুশ শাসন। রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের সকল নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ, সেখানে একটি দীর্ঘ সময় ধরে জোরপূর্বক গুম বাংলাদেশে রাজনৈতিক দমন ও রাষ্ট্রীয় বল প্রয়োগের এক ভয়াবহ অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ১ like!

অতিথি যদি ভগবান হন তবে তাঁর জীবনের মূল্য কেন এত সস্তা ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:১১

মাত্র কয়েকদিন হলো বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারতের ভ্রমণ ভিসার দরজা কিছুটা উন্মুক্ত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং ভ্রমণ ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভারতে বাংলাদেশিদের যাতায়াত প্রায় স্থবির হয়ে পড়েছিল। এর অর্থনৈতিক আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম বঙ্গের কলকাতা শহরের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১০ বার পঠিত     ০ like!

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন। আপাতদৃষ্টিতে এটি দুটি দেশের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     ০ like!

শেখ হাসিনা ইস্যুতে দিল্লির পুরোনো কৌশল ঢাকার নতুন বার্তা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৩

২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির ঐতিহাসিক দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের আদালত কর্তৃক মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সরাসরি উপস্থিত না হয়ে ভার্চুয়ালি অডিও... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ১ like!

হবিগঞ্জে এনসিপির ওপর হামলা: সহিংসতা নয়, রাজনীতির ভাষা হউক যুক্তি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ১২:২১

​রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য ও তাত্ত্বিক বিরোধ কোনো নতুন বিষয় নয়। একটি গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় একজন রাজনৈতিক নেতার বক্তব্যের সঙ্গে অন্য রাজনৈতিক শক্তি বা সাধারণ মানুষ একমত হতে পারেন, আবার তীব্র দ্বিমত ও প্রতিবাদও জানাতে পারেন। আর এটাই হলো গনতন্ত্রের আসল সৌন্দর্য। কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য বা মতাদর্শের প্রতিক্রিয়া যদি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১১ বার পঠিত     ০ like!

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার বয়ান: বাস্তবতা নাকি অপরাজনীতি ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১২:২৭

বাংলাদেশের আবহমান সংস্কৃতি, ইতিহাস ও রাজনৈতিক সমাজবিজ্ঞানের আলোকেও বহুল চর্চিত সাম্প্রদায়িক সহিংসতার ধারণার একটি চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। বিশ্বজুড়ে সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিকদের তত্ত্বীয় কাঠামোর দিকে নজর দিলে দেখা যায়, ব্যক্তিগত বা সামাজিক বিরোধের সাথে সুপরিকল্পিত ধর্মীয় দলগত সংঘাতের তফাত অত্যন্ত সুস্পষ্ট। বাংলাদেশ মূলত শত শত বছর ধরে সামাজিক ও... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     ০ like!

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের রাজনৈতিক কৌশল, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং ক্ষমতার ভারসাম্যের এক জটিল প্রতিফলন। চব্বিশের ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১৯ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৩০৫০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ