somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট নয়, ধর্মের কথাই বললেন সাঈদ আনোয়ার

১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্যবেক্ষক
ব্যাট হাতে একসময় ঝড় তোলা ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের চলনে-বলনে পরিবর্তন এসেছিল আগেই। তারপরও দেশের প্রয়োজনে ঠিকই ব্যাট হাতে মাঠ কাঁপিয়েছেন। সেই সাঈদ এখন চট্টগ্রামে অবস্থান করছেন অন্য পরিচয়ে। তাবলিগ জামাতের সঙ্গে ব্যস্ত আছেন দ্বীনের কাজে। মুখে দাড়ি, মাথায় সাদা পাগড়ি, হাতে তসবি। সিজেকেএসের পীড়াপীড়িতে শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এলেও ক্ষুদে ক্রিকেটারদের ক্রিকেট নিয়ে কিছু বলেননি। বরং দিয়ে গেলেন শুধুই দ্বীনের দাওয়াত।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অনুরোধে বিকালে স্টেডিয়ামে হাজির হন সাঈদ আনোয়ার। কথা ছিল ক্ষুদে ক্রিকেটারদের ক্রিকেট নিয়ে মূল্যবান কিছু উপদেশ দেবেন। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কেবল বলে গেলেন ধর্মের কথা। দ্বীন ইসলামের কথা।
ক্ষুদে ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ক্রিকেট যেভাবে সাধনা করে শিখতে হয়; তেমনি ইসলামের জন্যও কঠোর সাধনা দরকার। ক্রিকেট শিখতে হয় মাঠে, খেলতেও হয় মাঠে। কিন্তু ইসলাম শিখতে হয় মসজিদে। স্টেডিয়ামে এসে মাঠে ঢোকার আগে মসজিদে আসরের নামাজ আদায় করে এ শিক্ষার বাস্তবিক উদাহরণও দিয়ে গেলেন সাঈদ।
ক্রিকেটের জন্য সারা দুনিয়ায় পরিচিত সাঈদ আনোয়ার ক্রিকেট খেলতে কখনই চট্টগ্রাম আসেননি। তবে তাবলিগ জামাতের সঙ্গে এর আগেও একবার এসেছিলেন দ্বীনের দাওয়াত দিতে। ছিলেন লাভলেইন এলাকার মাদানি মসজিদে। বৃহস্পতিবার চট্টগ্রাম এসে এবারো অবস্থান করছেন সেই একই মসজিদে। এর আগে শুক্রবার তিনি মসজিদে মুসল্লিদের উদ্দেশে বয়ান দেন। সেখানে তিনি বলেন, ‘মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না; তেমনি মুসলিমও মসজিদ থেকে দূরে থাকতে পারে না। খেলাধুলা মাঠের জিনিস। কিন্তু মনে রাখতে হবে পরকালই আসল। সেই জগতের তালিম নিতে হবে, এজন্য মসজিদে আসার কোনো বিকল্প নেই।’
ক্ষুদে ক্রিকেটারদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘একজন আমাকে জিজ্ঞাসা করেছিল ক্রিকেট খেলে জীবনে অনেক ধন-সম্পদের মালিক হয়েছেন। অনেক কিছুই পেয়েছেন। কিন্তু পরকালের জন্য কী করলেন?’ তখন মনে হয়েছিল সত্যিই তো, পরকালের জন্য তো কিছুই করিনি। তখন থেকেই তাবলিগের দাওয়াত দিতে শুরু করলাম। কিন্তু দাওয়াতের উদ্দেশ্য এটি নয়, সব ছেড়ে দিয়ে এ পথে আসতে হবে। ক্রিকেটাররা অধিকাংশ সময় মাঠে থাকে আর মুসলমান থাকেন মসজিদে।’ তিনি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আল আমিন সবচেয়ে বড়। আল্লাহ বান্দাদের বলছেন, তোমরা আমার কাছে আসো। খোলোয়াড়দেরও দ্বীনের পথে আসতে হবে। যেমন এসেছেন আফ্রিদি, ইনজামামসহ অনেক ক্রিকেটার। মুসলমান মসজিদে থাকলে জীবিত থাকে। মসজিদের বাইরে সে মৃত। তাই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের ভেতরে পড়তে হবে। যে ব্যক্তি অধিকাংশ সময় মসজিদে থাকেন, নবী-রাসুল তাকে মুমিন হিসেবে সাক্ষী দেবেন। আল্লাহ তার সঙ্গী হবেন। নবী-রাসুল তার সঙ্গী হবেন। মনের মধ্যে সব সময় কালিমাকে ধারণ করতে হবে।
পাকিস্তান জাতীয় দলের সাবেক উইকেটকিপার জুলকারনাইনও ছিলেন সাঈদ আনোয়ারের সঙ্গে। ক্ষুদে ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের জিন্দেগির কোনো মূল্য নেই। গাড়ি-বাড়ি কিছুই কাজে লাগবে না। আসবে এ দ্বীন, এ ইসলাম। আমি ৩০ দিনের মধ্যে চারদিন তাবলিগে থাকি। আল্লাহ ছাড়া কারো ওপর ঈমান আনা যাবে না। ভালো খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে ভালো নামাজি হতে হবে।’
সোমবার বিশ্ব ইজতেমার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন পাকিস্তানের এ দুই সাবেক জাতীয় ক্রিকেটার।
১৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×