আজকে ব্লগ খুলেই দেখলাম "ব্লগার মাহবুব মাতিন এর অকাল প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
একজন ব্লগারের এইভাবে চলে যাওয়া দেখে খুব খারাপ লাগছে। জীবন এতই নিষ্ঠুর। মাহবুব ভাই, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেন ভালো থাকেন সেই কামনায়। আপনাকে আমি হয়তো চিনি না, ব্লগে আগে ঢুকেছি বলেও মনে হয়না কিন্তু আপনার ব্লগে লিখে রাখা
"ভালোবাসি দেশ, ভালোবাসি নিজেকে,
আর ভালোবাসি মৌনপ্রিয়কে,
আমার সন্তান,
আমার অস্তিত্ব,
আমার সমস্ত সত্ত্বা জুড়ে
আছে এই দুষ্টপ্রিয়টা"
"যা আমি ধারণ করি, যা আমি বিশ্বাস করি, তা আমি নিদ্্বর্িধায় বলতে পারি"
"মৌনপ্রিয়, আমার ভালবাসা"
............লেখাগুলো দেখে আর আপনার লেখা অনেক দিন পর ! ! ! সত্যি আপনাকে ব্লগে আবার নতুনভাবে ফিরে পেতে মন চাইছে।
ভালো থাকুন সর্বদা। আপনার পরিবার যেন ভালো থাকে তার কামনাও করছি।
"ব্লগার মাহবুব মাতিন" এর ব্লগ.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



