অনেক বেশি কাছে এলে
যতোটা না এলেও দুপুর গড়িয়ে বিকেল হয়
অনেক বেশি কাছে টানলে
যতোটা না টানলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা
রাতের কুড়িটা সকালে অনেক মেলেছে নিজেকে
ডিম ফুটে বের হওয়া পাখিটা মেলতে চাইছে ডানা
বুঝেও এড়িয়ে যাওয়া একএকটা স্বপ্ন
দুপুরটাকে বিকেল হতে দেয়নি
কাছে টেনেও বরফ জমা কামনা
বিকেলটাকে আটকে রেখেছে বিকেলেই
ছবিসূত্র
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




