somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুফি শব্দের অর্থ কি ?

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে তাকাও সুফি শব্দের একটাই অর্থ : পশম | উইকিপিডিয়া থেকে ওয়েবসাইট , ডিকশনারি থেকে গবেষণামূলক গ্রন্থ সর্বত্রই একই উত্তর | উত্তরটা কিন্তু ঠিক নয় | আজকাল কপিপেস্ট করাটা ফ্যাশন , টুকলি করাটা গ্ল্যামার | তাই সর্বত্রই এক ভুল উত্তরের ছড়াছড়ি | ঠিক উত্তরটা বলে দেই |

অন্তর্জালে আরবি ডিকশনারিতে খোজ করেছিলাম পশমকে আরবিতে কি বলে | আরবিতে পশমের দুটি ব্যবহার আছে বিশেষ্য বা নাউন হিসেবে আর বিশেষণ বা অ্যাডজেকটিভ হিসেবে | বিশেষ্য হিসেবে পশম দুইরকম : বিশুদ্ধ বা পিওর আর অবিশুদ্ধ বা ইম্পিওর | বিশুদ্ধ পশমের নাম সূফ | আর অবিশুদ্ধ পশমের নাম জিজ্জা | আর পশম যখন বিশেষণ হিসেবে প্রযোজ্য হয় তখন তার নাম হয় সুফি | অর্থাৎ সুফি শব্দটি কোনো বিশেষ গুণ বোঝাতে ব্যবহার করা হয় | কি গুণ বোঝাতে ?

"বিশুদ্ধতা" গুণ বোঝাতে ব্যবহার করা হয় সুফি শব্দটি | সূফ হলো বিশুদ্ধ পশম | সূফ শব্দটি বিশুদ্ধতাকে বোঝায় না কারণ বিশুদ্ধ হলো পশমের গুণ | কিন্তু যখন সূফ শব্দটি বিশেষণ হিসেবে প্রয়োগ হয় তখন হয় সুফি | সুফি হলো বিশেষণ বা গুণ প্রকাশক | কেবল এখনি সুফি শব্দ বিশুদ্ধ গুণকে ইঙ্গিত করে | সুফি সাধক মানে বিশুদ্ধ সাধক | সুফি সাধনা মানে বিশুদ্ধতার সাধনা |

কেউ কেউ বলতেই পারে পশম কেন গুণবাচক হবে না ? কেন পশমের গুনটাই বিশেষ্যের গুণ প্রকাশ করবে ? তার উত্তর হলো কিছু বিশেষণ আছে যা সরাসরি গুণ প্রকাশ করে যেমন ভালো ছেলে ইত্যাদি | কিছু বিশেষণ আছে যা সরাসরি গুণ প্রকাশ করে না , যেমন সোনা ছেলে | এখানে ছেলেটা কেমন ? যদি উত্তর হয় সোনা তাহলে বেসুরো ঠেকবে | এখানে উত্তর হবে সোনার মত দামী | দামী এখানে সোনার গুণ যা ছেলেটাতে আরোপিত হয়েছে | তেমনি সুফি সাধক | কেমন সাধক ? যদি বলি পশম তাহলে বেসুরো ঠেকবে | কিন্তু যদি বলি বিশুদ্ধ পশমের মত বিশুদ্ধ তবেই মানে বুঝবে | এখানে পশমের বিশুদ্ধ গুণ সাধকে আরোপিত হয়েছে |

সুতরাং সুফি শব্দের অর্থ হলো বিশুদ্ধতা , পশম নয় | বিষয়টা ব্যাকরনগত |
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×