somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা টিভি সিরিয়ালের অধোগতি

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল বাংলা টিভি সিরিয়ালগুলো এত অখাদ্য হয়েছে তা আর বলবার নয় | আমি বিভিন্ন দিক থেকে টিভি সিরিয়াল্গুলির ভালো মন্দ বিচার করব আর শেষে ভালো সিরিয়াল কেমন হওয়া উচিত সেটাও বলব |

সিরিয়ালের নাম

পুন্নি পুকুর, পটলকুমার গানওলা, কিরণমালা, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ইচ্ছেনদী ইত্যাদি নাম শুনে মনে হয় যে ধীরে ধীরে গ্রামের পথে এসেছি | এই মুহুর্তেই আমার সমস্ত আধুনিকতার শেষ | নাম থেকেই বুঝা যায় যে এদের বিষয় কি হবে | বাংলা সিরিয়াল নির্মাতারা (তৃণমূলের খদ্দের) নামকরণের ব্যাপারে ভীষনই পিছিয়ে রয়েছেন | এইসব নাম দেখলে ভক্তি হয় না , বমি পায় |

সিরিয়ালের বিষয়

বিষয় আরো খারাপ | বেশিরভাগই শ্বাশুড়ি-পুত্রবধু-জামাই কোন্দল অথবা ত্রিকোণ প্রেম অথবা দুই পরিবারের মারামারি ইত্যাদি | একটা অত্যন্ত বাজে পরিবেশ | কিরণমালা সিরিয়ালটাতে রয়েছে ফ্যান্টাসি কাহিনী | সেটার গুনমান এত বাজে যে দেখতেও ইচ্ছা করে না | হিন্দি সিরিয়ালের কপিটাও ভালোভাবে করতে পারে নি |

সিরিয়ালের ভাষা

ভাষাগুলি হলো চোস্ত গ্রামের ভাষা | এত যাচ্ছেতাই শোনায় তা আর বলার নয় | আমি একেবারে ডিস্গাস্টেদ | এইসব ভাষা শিখবে শহুরে লোকেরা ? তারপরে তাদের মুখের ভাষা এমন বাজে হবে যে তা কানে তোলা যাবে না | বিশেষ করে পুন্নি পুকুরে ওই বুড়োর বৌটার ভাষা | ওয়াক থুঃ | অখাদ্য | এইসব ভাষা তো বাম আমলে সিরিয়ালগুলিতে কখনো শুনিনি | কোথাকার সংস্কৃতি কে জানে !


সিরিয়ালের ভুষা

মেয়েরা সর্বদাই শাড়ি পরবে | বেশি হলে সালোয়ার কামিজ ব্যাস | নো শর্ট পোশাক | ছেলেদেরই যত আধুনিকতা | তৃনোমুলি সংস্কৃতি | এরাই আবার ফতোয়া দিয়েছে কলেজগুলিতে মেয়েদের শাড়ি পরে আসতে হবে | আর কত যে দেখতে হবে ভগবানই জানেন |

সিরিয়ালের আচার

আমি বোধহয় বিয়ের সব আচারের কথা শিখে গেছি : দ্বিরাগমন, ভাত-কাপড় (মেয়েরা যখন নিজেই চাকরি করে তখন আমাদের কেন তাদের ভাত কাপড় দিতে হবে ?), সপ্তপদী (দেখে মনে হয় ক্যাম্প ফায়ারে আগুনের চারপাশের নৃত্য অথবা আফ্রিকান আদিবাসী নৃত্য ) রাবিশ ! এইসব আচার ব্যবহার করে লোক দেখিয়ে কি প্রমান হয় ? পাত্র পাত্রী সারাজীবন একসাথে থাকবে ? মনেরই যেখানে মিল নেই সেখানে আচার দিয়ে কি হবে ? যত সব মেকি ব্যবস্থা |

যেসব সিরিয়াল আমি মিস করি

আমি ছোটবেলায় দেখা সেইসব সিরিয়াল যেমন : মনোজদের অদ্ভুত বাড়ি, সল্যুশন এক্স (দুটি কল্পবিজ্ঞানের ), নৃসিংহ রহস্য (ভুতের গল্প ) আবার যক্ষের ধন (এডভেঞ্চার), রুদ্র সেনের ডায়েরি, কানামাছি ( দুটিই গোয়েন্দা গল্প ), সীমানা ছাড়িয়ে (ভ্রমন কাহিনী), আরো অনেক কিছু ছিল | দূরদর্শনের | আজ আর মনে পড়ে না | তবে বিভিন্ন ফ্লেভারের ছিল | আজকে যেমন সবকটা একই ফ্লেভার : পারিবারিক অত্যাচার | তখন সেরকম ছিল না |

যাই হোক এইসব সিরিয়াল যা আজ চলছে তা বিনোদন জগতের অবক্ষয়ের চূড়ান্ত নিদর্শন যা তৃণমূলের অবদান | জানি না এর পর কোথায় যাবে |

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×