somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু অপ্রিয় সত্য কথা

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্টে কিছু কথা লিখতে বাধ্য হচ্ছি কারণ সেগুলি আমার নজরে এসেছে | বিজেপি এই যে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে , নিঃসন্দেহে তা জনহিতকর নয় কিন্তু তা একেবারে অহিতকরও নয় | এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, রাঘব বোয়ালরা পার পেয়ে গেছে | এমনকি সম্প্রতি রাজনৈতিক দলগুলিকে কালোটাকার আওতার বাইরে রেখে একরকম কালোটাকা পাচারের আদর্শ জায়গাও করে দিয়েছে মোদী সরকার | এইসব ব্যাপার আমার আগের পোস্টগুলিতে বলা আছে | পড়ে নিন |

সবই ঠিক আছে | অস্বীকার করছি না | কিন্তু এর মধ্যেও কিছু সত্য আছে | প্রচুর কালোটাকা ধরা পরেছে | ব্যাঙ্ক-এ হানা দিয়ে সিবিআই আর ইডির লোকেরা প্রচুর কালোটাকা ধরেছে | ব্যাঙ্ক কর্মীরা মায় ম্যানেজার পর্যন্ত এই কালোটাকার সঙ্গে জড়িত সেটাও সামনে এসেছে | সাধারণ মানুষের নোট দুর্ভোগের জন্য যতটা মোদী সরকার দায়ী ততটাই ব্যাঙ্ক কর্মীদের স্বার্থপরতাও দায়ী | ব্যাঙ্ক কর্মচারীরা মোটা পার্সেন্টেজ কাটমানি নিয়ে নোট বদলে দিচ্ছিল এটাও জানা গেছে | আবার তারা নিজেদের বেতন আর আত্মীয়দের পেনশন-এর টাকাটা জনগনের জন্য পাঠানো টাকা থেকে তুলে নিচ্ছিল সেটাও জানা গেছে | যদিও আমজনতার মিডিয়া , গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এসব খবর নিয়ে হেলদোল নেই | তার যত রাগ সরকারের উপর কারণ তার খদ্দের জনগনেরও রাগ সরকারের উপর | ব্যাঙ্ক কর্মীদের রহস্যময় কারণে তারা এড়িয়ে গেছে | সে যাই হোক |

অনেক লোক তাদের কালোটাকা ছিঁড়ে ফেলে দিয়েছে | তাতেও কালোটাকা বিনষ্ট হয়েছে | এককথায় মাঝারি মাপের কালোটাকার কারবারীরা মার খেয়েছে রান্ডম | এখানেই বিজেপির কৃতিত্ব | এই নোট বাতিল না করলে এই কটা কালোটাকাও ধরা পড়ত না | এটা নিঃসন্দেহে মোদী সরকার তথা বিজেপির কৃতিত্ব | এর জন্য তাদের ধন্যবাদ দেয়া উচিত |

এই অভিযান গরিব মানুষদের একটা দিকও দেখিয়েছে | জনধন একাউন্ট ব্যবহার করতে দিয়ে "গরিব" সাধাসিধে মানুষরাও প্রচুর টাকা কামিয়েছে | সুতরাং তারা একেবারে দুধের ধোওয়া তুলসীপাতা নয় | যদিও ভোট ভিখারীরা সেটা স্বীকার করবে না |

এই নোট বাতিল দেখিয়েছে যে ভারতের আমজনতার মজ্জায় মজ্জায় কালোবাজারী তথা কালোটাকা মিশে আছে | তাই তো এত টাকা ধরা পড়েছে | রাঘব বোয়ালরা তো ২ % | শুধু তারাই যদি কালো টাকার কারবারী হত তাহলে এত কালো টাকা ধরা পড়ত না | আর টাকা কামাবার মউকা পেলে কেউ কম যায় না তা সে গরিব মানুষের টাকাই হোক না কেন : এটা দেখিয়েছে ব্যাঙ্ক কর্মচারীরা | এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক-এর মত এক নম্বর ব্যাঙ্ক-এর কর্মচারিও আছে |

এই ঘটনায় বিজেপির একটি দিক সামনে এসেছে | সেটা হলো বিজেপি ভোটের রাজনীতি করে না | যদি করত তাহলে সে নোট বাতিলের পথে হাঁটত না | কারণ এটার ফলে বিজেপি আর ভোট পাবে না সেটা একটা বাচ্চাও বলে দিতে পারবে | বিজেপি আগেও নোট বাতিল করেছিল যখন তার নাম ছিল জনসংঘ | বিজেপির অন্যান্য ইসুগুলি যদি দেখা যায় তাহলেও এই সত্য স্পষ্ট হয় যে সে ভোটের রাজনীতি করে না | বিজেপি কখনো মুসলিম ভোট পায় না | সে হিন্দুত্ববাদী : এই কারণে | গোমাংস নিয়ে হইচই করে| বিজেপি দলিতবিরোধী তাই সে দলিত ভোটও পায় না | বিজেপি এইভাবে দুটি প্রধান ভোট ব্যাঙ্ক হারায় | এগুলি বিজেপির দীর্ঘদিনের ইসু | এইবারের রাজনীতি এটা আরো স্পষ্ট করে দেখিয়ে দিল যে বিজেপি দেশের ভালো চায় দলের ভালো চায় না | সেকুলার পার্টিগুলি যেমন এর উল্টোটা করে | কংগ্রেসের আমলে সে কখনই কালোটাকার বিরুদ্ধে একটা কথা বলার সাহস পায় নি | অটল বিহারী বাজপেয়ীর আমলে কার্গিল যুদ্ধ হয়েছিল | যদি কংগ্রেসের আমল হত তাহলে হয়ত কার্গিল পাকিস্তানকে লিখে দিয়ে আসতে হত | বিজেপি ব্যাঙ্ক-এর সুদ কমায়, ফলে মধ্যবিত্ত ভোটও সে হারায় | এগুলি বিজেপি জেনেশুনেই করে | সুতরাং বিজেপি আর যাই করুক ভোটের রাজনীতি করে না |

মজার কথা হলো এই জাজ্বল্যমান সত্যটা কেউ দেখতে পায় না | সব্বাই শুধু নিজেরটা নিয়েই তো ব্যস্ত | বিজেপির কাছ থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে সে ভালো পার্টি , যেমন সেকুলার পার্টি | আর না পাওয়া গেলেই খারাপ পার্টি | ওই দেশপ্রেম ট্রেম সব বাজে ব্যাপার | আগে তো পকেট | এই কারণেই এদেশে বিজেপি খুব কম সময় রাজত্ব করেছে | তবে যদি কোনো দল সত্যিই ভোটের রাজনীতি না করে তাহলে সেটা বিজেপি | এটা একটা বিরাট পাওয়া |



সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×