এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
কারন আমার মা যে ছিল ভীষন মিথ্যাবাদি ।
বাবা যে দিন মারা গেল আমরা হলাম একা
সেই দিন থেকে বাক নিয়েছে মায়ের কপাল রেখা।
মা বলত
বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখা পড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুজি তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি।
পাড়া পড়সী বলল এসেএই বয়েসে রাড়ি
একা একা এতটা পথ কেমনি দিবি পাড়ি।
ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার।
মা বলল
ওসব শুনলে গিন্না লাগে আমার।
একা কোথাই খোকা আছে বিয়ের কি দরকার
ওটাছিল আমার মায়ের চরম মিথ্যাচর।
রাতরি জাগে সেলাই মিসিন চোখের কোনে কালি
নতুন জামায় ঘর বরে যাই মায়ের কাপড়ে তালি।
ঢুলো ঢুলো ঘুমের চোকে সুই পুটে যায় মায়ের হাতে
আমি বলি শোত এবার কি কাজ এত রাতে।
মা বলত
ঘুম আসেনা শুয়ে কি লাব বল
ওটাই ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল।
এম ডি ইয়াছিন মিয়া
[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


