বছরজুড়েই খবর হয়ে এসেছে নারী। কখন ইতিবাচক কখনো নেতিবাচক। সাফল্য-ব্যর্থতার হিসাব দেখেনিই একনজরে।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই নারী
বাংলাদেশে এই প্রথমবারের মতো স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দুজন নারী। তাঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বছরের শুরুতে তো বটেই, সারা বছর ধরেই এই দুই নারীর দায়িত্বপ্রাপ্তি ছিল আলোচনার বিষয়। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজে অনভিজ্ঞ এই দুই নারী কি পারবেন? পাশাপাশি পাল্টা যুক্তিও উঠেছিল, শুধু নারী বলেই কি এত কথা তাঁদের নিয়ে? তাঁরা তো মাঠপর্যায়ে কাজ করে উঠে এসেছেন; নিজের যোগ্যতা প্রমাণ করে, দলের আস্থা অর্জন করেই আজ এ অবস্থানে। তবে সময়ই বলতে পারবে, তাঁরা নিজেদের প্রমাণ করতে পেরেছেন কি না।
স্বজন হারানোর দুঃসহ স্মৃতি
বছরের শুরুর দিকে ২৫ ফেব্রুয়ারি ঘটে বিডিআর সদর দপ্তরে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাতে অনেকগুলো পরিবারে হঠাত্ করেই যেন আকাশ ভেঙে পড়ল। শোক, উত্কণ্ঠা, ভয়, অনিশ্চয়তা এ পরিবারগুলোকে গ্রাস করেছিল। যার যায়, সে-ই জানে কী গেল। স্বজন হারানোর সেই দুঃসহ স্মৃতি নিয়ে পরিবারগুলো এখনো বেঁচে আছে।
মেয়েরা এগিয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায়
বছরের অন্যতম আলোচিত বিষয় ছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। বছর শেষে এর ফলাফলের প্রতিও ছিল সবার আগ্রহ। এ পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি ছিল। এমনকি মেধা-তালিকায়ও মেয়েরা এগিয়ে ছেলেদের চেয়ে। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন ছাড়াও শীর্ষ ১০ জনের সাতজনই মেয়ে।
ভাগ্য বদলাতে গিয়ে বিড়ম্বনায় অভিবাসী নারীশ্রমিক
ভাগ্য বদলাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন মধ্যপ্রাচ্যে যাওয়া বাংলাদেশি নারীশ্রমিকেরা। এ বছর নভেম্বর মাসে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ‘এইচআইভি ভ্যালনারেবিলিটিস অব মাইগ্র্যান্ট উইমেন ফ্রম এশিয়া টু দ্য আরব স্টেটস’ প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যে যাওয়া বাংলাদেশি নারীশ্রমিকের ৭৫ শতাংশ নারী শারীরিক নির্যাতন এবং ২০ শতাংশ নারী যৌন নিপীড়নের শিকার হয়। স্বাস্থ্যনিরাপত্তা না থাকার কারণে তাঁরা এইচআইভির ঝুঁকিতে রয়েছেন।
যৌন নিপীড়ন প্রতিরোধে হাইকোর্টের রায়
১৪ মে যৌন নিপীড়ন প্রতিরোধে হাইকোর্টে নির্দেশনামূলক রায় দেওয়া হয়। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি প্রতিরোধে জনস্বার্থে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায়টি দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ যুগান্তরী রায়টি দেন। সংবিধানের ১১১ ধারা অনুযায়ী এ রায়টি সবাইকে গ্রহণ করার পাশাপাশি মেনে চলতে হবে। রিটের রায় অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মস্থলে অভিযোগকেন্দ্র থাকবে। এ অভিযোগকেন্দ্র পরিচালনার জন্য ন্যূনতম পাঁচ সদস্যের কমিটি থাকবে। কমিটির প্রধান হবেন একজন নারী। কমিটি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে দেবেন। এরপর দেশের প্রচলিত আইনে অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী বিচার বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে।
থেমে থাকেনি দোররা, ফতোয়া
বছরজুড়ে পত্রিকাগুলোতে দোররা মারা, ফতোয়ার ঘটনাগুলো চোখে পড়েছে।
এ বছরও দোররা মারার ঘটনা থেমে থাকেনি। ১৮ ফেব্রুয়ারি ‘সালিসে গৃহবধূকে প্রকাশ্যে বেত্রাঘাত’, ২৫ ফেব্রুয়ারি ‘শিশুধর্ষণ চেষ্টার বিচার চুল কেটে ১০১ ঘা দোররা’, ১৩ মার্চ ‘ফতোয়া, সন্তান নিয়ে স্ত্রী একঘরে’, ১৫ মার্চের পত্রিকায় আসে ‘নবীনগরে ফতোয়া, গৃহবধূকে দোররা’ প্রভৃতি।
কুমিল্লার দেবীদ্বারে ২৭ জুন সমাজপতিদের ২০২ দোররার আঘাতে ক্ষতবিক্ষত হন ৪০ বছর বয়সী এক বিধবা। ৭ জুন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় ফতোয়ার আরও একটি ঘটনা। শ্রীমঙ্গল শহরের ভানুগাছ নিবাসী কমলা বেগমকে ১০১ ঘা দোররা মারা হয়। ধর্ষিত হওয়ার অপরাধে (!) ১০ হাজার টাকা জরিমানা ও ১০০ বেত্রাঘাত করা হয় আরও এক তরুণীকে। ঘটনাটি ঘটে জুন মাসে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল মেহমানশাহী গ্রামে।
রোকেয়া পদক ২০০৯
সমাজে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য এ বছর রোকেয়া পদক পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ বেগম মমতাজ হোসাইন ও বেগম রাজিয়া হোসাইন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার দেন।
জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা একজন বাংলাদেশি নারী
আমিরাহ হক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা (আন্ডার সেক্রেটারি জেনারেল) হিসেবে তিনি বাংলাদেশিদের মধ্যেতৃতীয় ব্যক্তি এবং নারীদের মধ্যেপ্রথম। আগামী ৫ জানুয়ারি পূর্বতিমুরের বিশেষ প্রতিনিধি ও পূর্বতিমুরে জাতিসংঘ সমন্বয় মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
একজন নারী হুইপ
এ বছর রাষ্ট্রপতি ছয় সাংসদকে নবম জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করেছেন। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন। নির্বাচনী এলাকা-১৭২ মুন্সিগঞ্জ-২ থেকে নির্বাচিত সাংসদ সাগুফতা ইয়াসমিন হুইপ নিযুক্ত হন। এর আগে ১৯৯৬ সালে খালেদা খানম সংসদের হুইপ নিযুক্ত হয়েছিলেন। তবে খালেদা খানম সংরক্ষিত নারী আসনের সাংসদ ছিলেন। এবারের সাগুফতা ইয়াসমিন সরাসরি নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়ে হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন।
মাও এখন বাবার মতো অভিভাবক
অভিভাবক হিসেবে মায়ের নাম দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নিবন্ধন করা যাবে। মায়ের নাম দিয়ে কেন পরীক্ষায় নিবন্ধন করা যাবে না—সরকারকে দেওয়া হাইকোর্টের এই কারণ দর্শাও নোটিশের জবাবে শিক্ষা মন্ত্রণালয় এমন মত দেয়। ফলে নিবন্ধনপত্রে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবার মতো মায়ের নামকে গ্রহণযোগ্য বা বৈধ ঘোষণার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। সরকার আদালতকে জানিয়েছে, আইনগতভাবে বৈধ যেকোনো অভিভাবককে শিক্ষার্থী নিবন্ধনের সময় তার অভিভাবক হিসেবে দেখাতে পারবে। এ বছরের শেষের দিকে সরকারের এমন সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের পথকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল।
এ বছরও হয়নি জাতীয় নারী উন্নয়ননীতি বাস্তবায়ন
১৯৯৭ থেকে ২০০৯ সাল। মাঝখানে প্রায় ১২ বছর। এর মধ্যে কোনো সরকারই পারেনি নারী উন্নয়ননীতি চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে। আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে নারীনীতি ঘোষণা করেছিল। রাজনীতির মূল ধারায় নারীর অংশগ্রহণের সুযোগ তৈরি, নারীর সম-অধিকার, সম্পদে নারীর উত্তরাধিকার প্রভৃতি বিষয় ইতিবাচক এবং স্পষ্ট ছিল। ২০০৫ সালে বিএনপি-জামায়াত চাতুর্যপূর্ণ পরিবর্তনের মাধ্যমে কাটাছেঁড়া করে তৈরি করে ‘নারী উন্নয়ননীতি-২০০৪’, যা নারীর উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকার একে সংশোধন করে ঘোষণা করে ‘নারী উন্নয়ননীতি-২০০৮’। এ বছর রোকেয়া পদক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত নারী উন্নয়ন নীতিমালা চালু ও মা-বাবার সম্পত্তিতে নারীর সম-অধিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের আছে।’ (প্রথম আলো, ১১ ডিসেম্বর ২০০৯) সম্প্রতি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীও ইঙ্গিত দিয়েছেন, ‘সরকার খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জাতীয় নারী উন্নয়ননীতি ঘোষণা করবে।’ তবে বছর শেষেও এ নীতি এখনো বাস্তবায়ন হয়নি।
চলে গেলেন হেনা দাস
বিপ্লবী নারীনেত্রী কমরেড হেনা দাস এ বছরের ২০ জুলাই মত্যুবরণ করেন। ৮৫ বছর বয়সী এই নারী তাঁর দীর্ঘ কর্মময় জীবনে শোষণমুক্ত সমাজ ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। জীবনের শেষদিন পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সুফিয়া কামালের মৃত্যুর পর ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রীছিলেন হেনা দাস।
বখাটেদের বিরুদ্ধে ছাত্রীরা
বছরজুড়ে সংবাদপত্রের পাতায় বখাটেদের বখাটেপনার খবর ছাপা হয়েছে। বখাটেদের ভয়ে স্কুলছাত্রীর স্কুলে যাওয়া বন্ধের খবরও প্রকাশিত হয়েছে। তবে পাশাপাশি বখাটেদের বিরুদ্ধে মানববন্ধন এবংশিক্ষামন্ত্রীর দ্রুত নির্দেশে দোষীরা গ্রেপ্তার হয়েছে। ৪ জুলাই সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চড় মারে এক বখাটে। ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বখাটেদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করেন। শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই পুলিশ ঘটনার মূল হোতা পিন্টুকে গ্রেফতার করে।
সফল আয়েশা সিদ্দিকা
দীর্ঘ ১৯ বছর পর ৪৩তম বুনিয়াদি প্রশিক্ষণে মেধাতালিকায় দ্বিতীয় হন একজন নারী পুলিশ। তিনি হলেন আয়েশা সিদ্দিকা। পুলিশ বিভাগ থেকে কোনো নারীর এত ভালো ফলাফল এবারই প্রথম। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কল্যাণ) হিসেবে কর্মরত।
পরিবেশবন্ধু সৈয়দা রিজওয়ানা হাসান
বিষাক্ত পণ্যবাহী জাহাজ প্রবেশে বাধা, বাতিল জাহাজ ভাঙার সময় পরিবেশদূষণ বন্ধ, নির্বাচনী প্রচারণার সময় পরিবেশ দূষণের নামে বহু জনস্বার্থ মামলার পেছনের মানুষ তিনি। পরিবেশবন্ধু হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার উদ্দেশ্য। পরিবেশ আইনবিদ হিসেবে এ কারণেই নাম লিখিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সম্প্রতি বিখ্যাত টাইম সাময়িকী তাঁকে দিয়েছে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাবটি। এ ছাড়া পরিবেশ রক্ষায় অবদানের জন্য পেয়েছেন গোল্ডম্যানসহ একাধিক পুরস্কার।
গাড়ি চালাতে জাতিসংঘে বাংলাদেশি নারী পুলিশ
অন্য পেশার মতো গাড়ি চালনায় মেয়েদের আগ্রহী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ এ বছর। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মহিলা ব্যাটালিয়নে গাড়িচালক হিসেবে পাঠানো হবে ৩০ জন নারী পুলিশ। জাতীয়ভাবে গাড়ি চালনায় এটাই নারীদের প্রথম অংশগ্রহণ।
সার্ফিংয়ে মেয়েরা
বাংলাদেশের মেয়েদের দুঃখ-কষ্টের কথা সারা বছর ধরেই প্রকাশিত হয়েছে। তবে পাশাপাশি একটি খবর নজর কেড়েছে। সার্ফিং বাংলাদেশ ক্লাবের ৪০ জন সদস্যের মধ্যে ১৫ জনই মেয়ে। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্রের উত্তাল ঢেউ ভেঙে ভেসে বেড়াচ্ছে এই মেয়েরা। এখনো এই খেলা আমাদের দেশে খুব জনপ্রিয় নয়। কক্সবাজারের নিম্নবিত্ত পরিবারের মেয়েগুলো তবু সাহস করে খেলছে এ জলক্রীড়া।
তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কবলে মেয়েরা
আখাউড়ায় অশ্লীল চিত্র ধারণের অভিযোগে ছাত্র গ্রেপ্তার। ফরিদপুরে ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ কিংবা মুঠোফোনের মাধ্যমে প্রেমিক প্রতারণা—এমনই সব খবর ছিল এ বছরের পত্রপত্রিকার পাতাজুড়ে। তথ্যপ্রযুক্তির খাত আরও সমৃদ্ধ করতে হবে দেশের উন্নয়নের জন্য। তবে মোবাইল ফোনসহ প্রযুক্তির নানা মাধ্যম দিয়ে নারী নির্যাতনের খবর প্রকাশ হয়েছে বছরজুড়ে। বন্ধ হোক তথ্যপ্রযুক্তির অপব্যবহার, রক্ষা হোক নারী।
নারীশক্তি সম্মাননা
এ বছরই প্রথম দেওয়া হয় অ্যানলিন-প্রথম আলো নারীশক্তি সম্মাননা পুরস্কার। প্রথম আলোর নারীমঞ্চে বিভিন্ন সময় প্রকাশিত কিছু সংগ্রামী নারীর জীবনকাহিনি থেকে বিচারকের চূড়ান্ত রায়ে সাতজনকে দেওয়া হয় এ পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক মাহমুদা ইসলাম, কথাশিল্পী শাহীন আখতার, সাংবাদিক ও লেখক শাহনাজ মুন্নী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
নিজের ও চারপাশের পরিবর্তন ঘটাতে চান এ সাত নারী। হিমালয়ের অন্নপূর্ণা পর্বতের সিঙ্গাচুলিতে আরোহণ করা প্রথম নারী নিশাত মজুমদার। ক্যানসারকে জয় করার পাশাপাশি ক্যানসারে আক্রান্ত অন্য ব্যক্তিদের সাহস জুগিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কাজী রোজী। নিজের অটিস্টিক সন্তানকে বহুদূর নিয়ে এসেছেন লীডি হক। এখন ইচ্ছে, অন্য অটিস্টিক শিশুদেরও বহুদূর নিয়ে যাওয়ার। ভিক্ষাবৃত্তি করে রবিকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন হাওয়া বেগম। চা বিক্রি করেও মুনমুন খাতুন কেয়া জাতীয় পর্যায়ে সাঁতারে কৃতিত্ব দেখিয়েছেন। সব বাধা অতিক্রম করে সালমা খাতুন আজ দেশের প্রথম নারী শিক্ষানবিশ সহকারী ট্রেনচালক। বস্তিবাসী মেয়ে ডলি আক্তার বস্তির মানুষকে শিক্ষা প্রদানসহ নানা সমাজকল্যাণমূলক কাজ করে ইউনিসেফের হয়ে পুরো বিশ্বের শিশু-কিশোরদের প্রতিনিধিত্ব করেছেন। সংগ্রামী এ নারীদের পুরস্কার তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, সাংসদ সারাহ্ বেগম কবরী, নাট্যব্যক্তিত্ব সারা যাকের, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।
উইমেন ফর উইমেনের সভাপতি সালমা খান এ উদ্যোগকে স্বাগত জানান। সম্মাননা হিসবে দেওয়া হয় একটি ক্রেস্ট, উত্তরীয় এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক হাওয়া বেগমের সন্তান রবির উচ্চতর লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এমন অকালমৃত্যু আর কত দিন
কিছু মৃত্যু আছে, যা মেনে নেওয়া যায় না। জীবনের জমে থাকা কষ্টগুলো যে মৃত্যুর দিকে ঠেলেদেয়। সুতপা ও তামান্নার মৃত্যু সে রকমই। হত্যা কি আত্মহত্যা সে প্রশ্ন পরে। কিন্তু কেন এঁরা অকালে চলেযাবেন? আগস্ট মাসে চলে গেলেন ডা. তামান্না হক। বন্ধুদের প্রিয় মুনিরা। ঈদুল ফিতরের ঠিক আগে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক। তিনিও ছিলেন বন্ধুদের প্রিয় সুতপা
এম ডি ইয়াছিন মিয়া
[email protected]...
বছরজুড়েই খবর হয়ে এসেছে নারী। কখন ইতিবাচক কখনো নেতিবাচক। সাফল্য-ব্যর্থতার হিসাব দেখেনিই একনজরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।