আখাউড়ায় দিনেদুপুরে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ করেছে এক লম্পট। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বররা চেষ্টা চালাচ্ছে ।
আখাউড়া উপজেলার ধর্মনগর গ্রামের জজু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮) গত ৫ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটায় পাশের গ্রাম কর্মমঠে ওই প্রতিবন্ধী যুবতীকে এক প্রতিবেশীর ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এই ঘটনা দেখে ফেলে ওই বাড়ির এক গৃহবধু। তিনি প্রতিবাদ করলে তাকে হুমকি দেয় রাসেল মিয়া।
মঙ্গলবার এলাকায় গিয়ে লোকজনের সাথে কথা বলে জানাযায় নির্যাতিতা মেয়েটির মা অন্যের বাড়িতে কাজ করে। তারা গরীব। এই কারণে গ্রামের মাতব্বররা ঘটনাটি ধামাচাপা দিতে কয়েকটি বৈঠক করেছেন। সর্বশেষ সোমবার সন্ধ্যায় কর্মমঠ বাজারে তাঁরা বৈঠক করেন।
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুলস্নাহ ভূইয়া বলেন, ঘটনার তিনদিন পর তিনি শুনেছেন। পরে ঘটনার সত্যতা বিষয়েও নিশ্চিত হন। বিষয়টি নিয়ে বৈঠক হলেও ঘটনার জন্য দায়ী রাসেল মিয়াকে সেখানে উপস্থিত করা যায়নি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরম্নল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


