খেলার এক ফাঁকে এক দাবাড়ু অন্যজনকে বলছে, দোস্ত বল তো দাবা খেলতে এত শান্তি লাগে কেন?
অন্যজন বললো, মাথা ঠাণ্ডা করে খেলতে হয় বলে।
প্রথমজন বললো, উত্তর সঠিক হয়নি। দাবা খেলতে যে শান্তি লাগে তার প্রধান এবং একমাত্র কারণ দাবায় কোনো ‘রানী’ নেই। থাকলে বুঝতে মাসের কয়দিন।
আমাদের মাথার ওপর কোনো রানী নেই, কিন্তু রানীর চাইতেও ক্ষমতাধর একজন প্রধানমন্ত্রী আছেন। তার সম্পর্কে রেলের কালো বিড়াল বাবু সুরঞ্জিত একবার বলেছিলেন, বাঘে ধরলে ছাড়া পাওয়া যায়, কিন্তু শেখ হাসিনা ধরলে তার আর রেহাই নেই। সুরঞ্জিত বাবুর ওই কথা যে কত সত্য তার জাজ্বল্যমান প্রমাণ আমাদের হালের গোরস্তানগুলো। শেখ হাসিনার সরকারের অন্যায়, অপকর্ম ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে, তারই পুলিশ তাদের ওপর নির্বিচার গুলি চালিয়ে হত্যা করে সরাসরি পাঠিয়ে দিয়েছে কবরে। হয়তো প্রধানমন্ত্রী ধরে নিয়েছেন এর ফলে ‘বাপের শিক্ষাও’ দেয়া গেল, আবার জনসংখ্যার চাপও কমানো গেল। শেখ হাসিনা ধরলে যে কাউকে ছাড়ে না, এগুলো তারই সামান্য নতিজা মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

