সংবিধানের ৫৮(১) ক অনুচ্ছেদ অনুযায়ী, "প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শুন্য হইবে, যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন।" যতটুকু জানি ওনাদের পদত্যাগপত্রের কোথাও লেখা ছিলনা, "অনুগ্রহপূর্বক পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির নিকট পেশ করিবেননা"।
সেক্ষেত্রে, ওনাদের পদত্যাগপত্র প্রদান করা মাত্রই ধরে নিতে হবে ওনাদের মন্ত্রিত্ব শেষ। ওনারা যদি জোর করে মন্ত্রীর পদে আসীন থাকতে চান, সরকারী কাগজে সই করেন, সরকারী ভাতা গ্রহণ করেন, গাড়িতে জাতীয় পতাকা উড়ান, তাহলে সেটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর, তার ৭ক অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের লঙ্ঘন করা, বা তাতে সাহায্য করা, বা লঙ্ঘন করতে উত্সাহ দেয়া দেশের দন্ডনীয় অপরাধ এবং এই দন্ডের সাজা সর্বোচ্চ, অর্থাত মৃত্যুদন্ড।
এই ৭ক অনুচ্ছেদ বর্তমান আওয়ামীলীগ সরকারই সংবিধানে ঢুকিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

