somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একখান সুখবর,একখান বিরক্তির খবর :যে যেটা আগে শুনতে চান (হোসেইন)

২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ারিদ থেকে চাকরি ছেড়ে দিচ্ছি।আগামী ১ সেপ্টেম্বর জয়েন করছি ইউ.এন.ডি.পি বাংলাদেশ অফিসে ,ফিনান্সিয়াল এনালিস্ট হিসেবে।বহুদিন পরে নিজ পড়াশোনার বিভাগে ফিরে যাচ্ছি,এটা অমূল্য আনন্দের।

তদুপরি,চাকরির বেতন ও অন্যান্য সুবিধাদী আমার জন্য আকর্ষনীয়,কিন্তু বিপদ আছে একটা ।বিকট বিপদ।সেখানে অফিসের কম্পিউটার দিয়ে ব্রাউজ করা কড়াকড়িভাবে নিষেধ। আমি দিনের বেলা অনেক্ষন সামহোয়্যারে থাকি,(রাতে থাকি না বললেই চলে।)সেটা বোধহয় আর সম্ভব হবে না।(তবে পার্সোনাল ল্যাপটপে মোবাইল থেকে নেট ইউজ করা যায়) এজন্য এমনিতেই একটু মন খারাপের মতো ছিল।
তাই এই কয়দিন আমি অনেক বেশি সময় নেটে থাকি।
এক্টু পুষিয়ে নেয়ার চেষ্টা আর কি।
---------------------------------------

আজ ঘন্টা খানেক আগে শবেবরাত নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম।
খুব শোভন পোস্ট।প্রথমেই সেখানে ডিসক্লেইমার লাগিয়েছি যে পর্যাপ্ত দলিল এবং রেফারেন্স ব্যাতীত সেখানে কেউ যেন কথা না বলেন এবং অপ্রাসঙ্গিক কোন বিষয় যেন সেখানে টেনে আনা না হয়।

আশা করেছিলাম,একটি সুন্দর আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রাজ্ঞ ব্লগারদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে।আমরা যারা এ বিষয়ে কম জানি,তারা তাতে উপকৃত হবো।
আনফরচুনেটলি সেই পোস্টটি মহামহিম মডারেটরবৃন্দ মুছে ফেলেছেন।
মডারেটরদেরকে আমি এ নিয়ে কিছু বলতে চাই না।
আল্লাহ উনাদেরকে বিদ্যাবুদ্ধি দান করুন এই কামনা করি।


সুতরাং আমার মুছে ফেলা পোস্ট নিয়ে কোন বক্তব্য নেই ।


কিন্তু গোদেঁর উপর বিষফোড়া হয়ে যেটা দেখা দিয়েছে সেটা হইলো উনারা আমারে তারপর ব্যন করে দিয়েছেন।
আমি ঠিক জানি না কোন যুক্তিতে উনারা এই কাজ করেছেন।
তবে সাইট যার মুল্লুক তার নীতিতে হলে ঠিক আছে,কোন অসুবিধা নেই।
-------------------------------------------

নতুন নিক নিয়ে ফিরে আসা দুই মিনিটের মামলা।আই.পি পরিবর্তন,আই.পি লুকানো এগুলো আজকাল শিশুরা পর্যন্ত জানে।
সেটা কোন সমস্যা না।

তবে এই সব কর্মকান্ডে আমি ফেডআপ।
কারো বুদ্ধিবৃত্তির স্তর এতো নিচু হলে সেখানে ডিসকাশন চালানো আসলেই কষ্টের বিষয়।

---------------------------------
আপাতত: আমি ব্লগে বিরতি নিচ্ছি।আর হয়তো কখনো নিজের নামে আসব না।অন্য কোন নিকফিক নিয়ে মাঝে মাঝে ঢু মেরে যাবো ।তবে সেটা ঈদের পরে,আগে নয়।

সামহোয়্যার ব্লগ থেকে আমি অনেক কিছু পেয়েছি,বেশ সুন্দর কেটেছে সময়টা।এর জন্য সকলকে ধন্যবাদ।

মাঝে মাঝে বিরক্ত হয়ে মুখ খারাপও করেছি ।তবে সেটা কখনোই আগ বাড়িয়ে করি নি,সবসময়ই সেটি এসেছে প্রতিক্রিয়া হিসেবে।বিশেষ করে ইচ্ছাকৃত ফেতনা সৃষ্ঠিকারীদের বিরুদ্ধে মাঝে মাঝে মুখ খারাপ করতেই হয়েছে।
তবু নারী এবং বয়েসের ব্যবধানে আমার সাথে খুব বেশী ছোট বা বেশী বড়োদেরকে সাধারনত:এড়িয়ে গেছি।আশাকরি সবাই পুরো ব্যাপারটিকে স্পোর্টিংলি নিবেন।নো হার্ড ফিলিংস।
অজান্তে যদি কারো মনে কোন দূ:খ থেকে থাকে তাহলে মাপ করে দিয়েন ।

ব্লগিং শুরু করার পর আমি এক বিশাল জগতের খোজ পেয়েছি।
গ্লোবাল ভয়েসেস এ গতরাতে গিয়ে দেখি,হায় মাবুদ,দুনিয়ার ব্লগাররা কতো লক্ষ লক্ষ বিষয়ে কাজ করছেন,লিখছেন,আর আমরা সামহোয়্যারে ফাউল তর্ক করে যাচ্ছি।
আমি তাই ইংরেজী ব্লগিংয়ের চেষ্টা চালাবো।মূল স্রোতে যাওয়া দরকার।

বিশ্ব যখন এগিয়ে চলছে,তখন ফিকাহ হাদিস চষে আর কতো বিবি তালাকের ফতোয়া খুজে বেড়াবো?(ডিসক্লেইমার:এই লাইনটির জন্য আবার ব্যন করে দিয়েন না মডারেটর আপা/ভাই।
এটি আসলে লিখেছেন কাজী নজরুল ইসলাম নামের এক কবি,তাকে আমাদের জাতীয় কবি বলা হয়।কবি মানে যিনি কবিতা লিখেন।)

ভালো থাকুন সবাই।
হ্যাপি ব্লগিং।
৪৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×