মন খারাপের মরশুম শুরু হয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মলিন বাতাসে ওড়ে যাচ্ছে মনখারাপ করা গাছের তুলো
আমারও খারাপ মন ওহে মন্দ বাতাস
মুছে দেবে যেন কে স্মৃতির ময়লাগুলো !
সারারাত কেঁদেছিলাম একটি শিশুর মৃত্যুদণ্ড দেখে
আমার সঙ্গে জেগেছিল দূরবর্তী কোনো তারার কনে
চোখেমুখে দমকা বৃষ্টি মেখে।
অনেক কষ্ট মনে চেপে চলে গেছেন আপসকামী নারী
আকাশ বাতাস কাঁপিয়ে হাসছে নির্মম তরবারি।
১৪/১০/০৯
গ্রাম থেকে একজন দারিদ্রকাতর মা তার সাড়ে তিনবছর বয়সী শিশুকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন গতকাল। মুন্নী বসে কাজ করছিল লেপটপে। মিষ্টি হেসে কন্যাটি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। ‘তুমি কিতা কর?’ মুন্নী বললো ‘ কাজ করি’। ‘আমি ভাত খামু’। ‘খাও’ মুন্নী বললো। ‘ওমা রান্নাতো হইছে না’। শাহনাজ মুন্নী সাড়ে তিনবছরের শিশুটির রসিকতা বুঝতে পারলো।
সেই শিশুটির মৃত্যুদণ্ড ঘোষণা করলো সেদিনই রাতে, পিজির ডাক্তার। শিশুটির সবচে কঠিন ব্রেন ক্যানসার হয়েছে। বাঁচার আর কোনো আশা নাই। শিশুটির মা আজকের ট্রেনে সুহিলপুর চলে গেছে।
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
৩৯ বিলিয়ন ডলারের আড়ালে কান্না: শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানবিক অধিকারের লড়াই

৩৯ বিলিয়ন ডলারের আড়ালে কান্না: শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানবিক অধিকারের লড়াই
বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার আসল কারিগর কারা? উত্তরটি খুব সহজ—কারখানার লাখ লাখ সাধারণ পোশাক শ্রমিক। অথচ দুঃখজনকভাবে,... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।