তুমি বৃষ্টি ছিলে।
হয়ে গেলে হেমন্তের সোনালি প্রান্তর।
পাকা ধানের সোনালি ক্ষেতে হারিয়ে ফেললাম তোমাকে।
তুমি পতঙ্গ ছিলে।
হয়ে গেলে নানা রঙের মিশেল দেয়া প্রজাপতি।
তোমাকে আমি ভালবেসেছিলাম।
এখন সেটা হয়ে গেছে স্থিতিশীল স্থিরতা।
কাব্যিক ভাষার শব্দবিন্যাস।
এক মুঠো রোদ্দুর।
হয়ে গেছো আমার মনের হারিয়ে যাওয়া স্বপ্নবিলাস।
দুখিনি রাজকন্যার হারিয়ে যাওয়া সেই রাজকুমার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


