ঘাসের ডগার শিশির কণা আর
রংধনুর এক মুঠো রঙ নিয়ে
তোমার কপালে দিলাম ভালবাসার তিলক।
মাহজাবিন কপাল তোমার,
ঢলঢল মুখ
কুঞ্জবনের পুস্পরেনু মাখিয়ে তোমায়
দিলাম সুখের রেশ।
তোমার জন্য আনতে পারি জোনাকি জ্বলা সাঁঝ
ঢলপ্রহরের চাঁদের বুকে
এঁকে দিতে পারি ভালবাসার রাগ।
ডেডালুসের মতো হতে পারি রহস্যময় মিথ
গড়তে পারি দশানন রথ
তোমার সাথে কাটানোর মতো একটি জীবন
অনায়াসে বিলিয়ে দিতে পারি
মহাশূন্যের অসীমতায়।
ভালবাসার হালকা ছোঁয়ায় চাইলে তুমি
হারিয়ে যেও গহীন বনে
ফুল পাখিদের সঙ্গী করে কিংবা আমি একা হয়ে
খুঁজে নেবো সকল বাধা ছিন্ন করে।
তোমার কাছে যাওয়ার তরে
বৃষ্টি হয়ে ধরার বুকে খুঁজে ফিরব অধীর হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


