ভালবাসার নৌকা ভেড়াও শান্ত হয়ে একটু দাঁড়াও
আমার প্লাবন ঘাটে
এবড়ো থেবড়ো ঘাট মাড়িয়ে, বন্ধুর পথ পাড়ি দিয়ে
আসো তুমি আমার বাটে।
আমি তোমায় ডাকি শুধু তোমার ধুসর ভুবন থেকে
ভালবাসার ঘর বানিয়ে,
পদ্মফুলের পাপড়ি দিয়ে
তোমার উঠান সাজিয়ে দেবো
হরেক রকম বায়না দিয়ে।
তুমি বড়ো অভিমানী
ভালবাসার খোঁজে বেড়ান উদাস পথিক
হেথায় হোথায় খুঁজে কেন
শ্রান্ত হয়ে যাও।
এসো তুমি আমার কাছে
আমিই তোমার পথের সাথী,
দুঃখের ধরায় রঙিন ঘুড়ি।
আমি তোমায় দক্ষিণ হাওয়ায় ভাসিয়ে নেবো
ফুলের বনের মৌ কুড়াব
কল্পলোকের মায়ার বাঁধন
অতলান্তের রহস্য আর ভালবাসার গল্প বলব
শুক্তির বুকে মুক্তো করে যতন করে
হৃদয়ে রাখব।
ভালবাসার এমনই সুখ
দেবো তোমায় রাত্রিদিন,
আমার ঘাটে তরী ভেড়াও, আমার হয়ে
আমি তোমায় সব সময়ই ভালবাসি
হিয়ার মাঝে লুকিয়ে রেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


