তুমি আমার নীলপদ্ম, শান্ত সরোবর
তোমায় নিয়ে স্বপ্ন আমার স্বপ্ন পারাবার,
তুমি আমার বাউলা গানের মুখরিত রাত
বসন্তেরই মিষ্টি রোদের ভাদ্র পাকা তাল।
তুমি আমার সদ্য শেখা সারেগামাপা
ঝুমুর তালে ছন্দে গাওয়া গীতিকবিতা,
তুমি আমার স্বপ্নে পাওয়া স্বপ্নবটিকা
অলীক রাজ্য পাড়ি দেয়ার কঠিন তরিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


