somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগবাজারে অদৃশ্য মুকুল আঁতঙ্ক : নীরব প্রশাসন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মগবাজার রেলক্রসিং-সংলগ্ন যমুনা সিএনজি স্টেশনের মালিক মোস্তাফিজুল হক লিমনকে গুলি করার ২ দিনেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আবারো সন্ত্রাসী হামলার আশংঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মোস্তাফিজুলের পরিবার। হামলার শিকার পরিবারের দাবী হামলাকারী দু’জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, কিন্তু পুলিশ বলছে না।

মগবাজারের ইনসাফ হাসপাতালে আহত মোস্তাফিজুলের সাথে আলাপকালে তিনি জানান, অদৃশ্য সন্ত্রাসী মুকুলের সহযোগী পরিচয়ে একজন দুই মাস আগে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে তার কাছে। তিনি চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তখন মোবাইলে জানে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাকে। এই বিষয়ে তিনি রমনা থানায় একটি সাধারণ ডায়েরি এবং সিএনজি ফিলিং স্টেশনের একাধিক মালিককে অবগতও করেছিলেন। তাছাড়া র‌্যাব-৩ কে লিখিত অভিযোগ করার পর বেশ কিছুদিন সন্ত্রাসীরা তার সাথে যোগাযোগ করেনি। হঠাৎ রোববার সেই পরিচয়ে তার কাছে আবার মোবাইল ফোনে ১০ লাখ টাকা বাড়িয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে সন্ত্রাসীরা। ‘টাকা না দিলে ভীষণ ক্ষতি হয়ে যাবে’ এভাবেই তাকে মোবাইলে হুমকি দেয়া হয়। এর পর থেকে তিনি আতঙ্কিত হয়ে কারোরই ফোন রিসিভ করনেনি।

প্রতিদিনের মতো সকালে ছয় বছরের ছেলে আশিকুল হককে নিয়ে স্কুলে যাচ্ছিলেন তিনি। বেলা সাড়ে ১১টায় রাস্তার জ্যামে আটকে পড়ে তার নীল রঙের ছোট স্টারলেট গাড়িটি। হঠাৎ মটর সাইকেলে করে দু’জন আরোহী যুবক তাদের গাড়ির সামনের আধখোলা জানালায় মুখ রেখে বলেন, ‘কী মিয়া, ফোন করলে ধরেন না।’ বলতে বলতেই একজন গাড়ির সামনের জানালার কাঁচ ভেঙে মোস্তাফিজুলের শরীরের উদ্দেশ্যে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। মোস্তাফিজুল তার ছেলেকে বাঁচানোর উদ্দেশ্যে আশিকুলের স্কুলের ব্যাগ দিয়ে গুলি আড়াল করতে চাইলেও তার পায়ের ঊরুতে গুলি লাগে। এর পরেই উধাও হয়ে যায় তাঁরা। গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাফিজুলকে উদ্ধার করে মগবাজারের ইনসাফ ডায়াগোনষ্টিক সেন্টার হাসপাতালে ভর্তি করেন পথচারীরা।

মোস্তাফিজুলের ভগ্নীপতি ওয়াহিদুর রহমান বলেন, একই সন্ত্রাসী গ্রুপ এই এলাকায় মাস দুয়েক আগেও মুকুলের সহযোগী পরিচয় দিয়ে দাবিকৃত টাকা না পেয়ে জেরিন ঝুনু এমপির ভবনের ট্রাভেলস ব্যবসায়ী এক ভাড়াটিয়ার গাড়িতেও গুলি চালিয়েছিল। ওই ঘটনার পর পরই তারা ট্রাভেলস ব্যবসায়ীকে গুলি করার উপমা টেনে চাঁদা দাবী করে মোস্তাফিজুলের কাছে। এই বিষয়ে তখন থানায় সাধারণ ডায়েরি করা সত্ত্বেও থানার পক্ষ থেকে কোনরুপ পদক্ষেপ না নেয়ায় সোমবার এই ঘটনা ঘটল বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি আরো জানান, মগবাজার এলাকার অধিকাংশ সন্ত্রাসীদের অভয়ারণ্য হলো বাটার গলির শেষ প্রান্তে মোখলেস কমিশনারের (সাবেক) বাড়ির পাশের একটি ৭-৮ তলা পরিত্যক্ত নির্মাণাধিন ভবন। সকল অপরাধমূলক কর্মকান্ডের নীল নকশা হয় এখানে। আর এই বাড়ির ৩০০-৩৫০ গজের মধ্যেই সন্ত্রাসীরা গুলি করেছে মুস্তাফীজকে। তার ধারণা সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকেই অনুসরণ করে এই এলাকায় গুলি করে চম্পট দেয়। গুলির ঘটনায় রাতে রমনা থানায় একটি মামলা করা হয়। তিনি জানতে পেরেছেন এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শরীফ বললেন ভিন্ন কথা। তিনি জানান, এ ঘটনারে সাথে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×