জীবনদার মুখ দিয়ে কোন কথায় বের হচ্ছেনা। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। উনার তীক্ষ্নদৃষ্টি আমার চোখও নামাতে দিলোনা। মনে হচ্ছে উনার চোখ দিয়ে রক্ত বেরিয়ে পড়বে এখনি। মনে পড়ে গেলো জীবনদা মারা গেছে একবছর হয়ে গেছে। ক্যান্সার হয়েছিলো। উনি যে রাতে মারা যায় সেদিন ব্যাপক ঝড়-বৃষ্টি ছিলো। ঝড়ের তীব্রতা একটু কমলে তারাতারি করে তাকে দাহ করতে নিয়ে যায়।
এই এলাকায় একটা রেওয়াজ বহুলভাবে প্রচলিত ছিলো যে কেউ মারা গেলে চিহ্নিত কিছু ব্যাক্তি ছিলো যারা সবসময় লাশের সৎকারে উপস্থিত থাকে। জীবনদার সৎকারেও তারা ছিলো। দাহ করার সময় জীবনদার দুই ছেলেও ছিলো। দাহ করার অর্ধেক সময়ে ঝড়ের তীব্রতা অনেক বেড়ে যায়। ফলে জীবনদার অর্ধমৃত লাশ নদীতে ভাসিয়ে দিয়ে সবাই চলে আসে। এর পর থেকেই নাকি প্রায়ই জীবনদাকে দেখা যায়। গভীর রাতে কেউ যদি একলা বের হয় তখনি নাকি জীবনদা বের হয়ে আসে এবং তার সাথে চলতে বলে।
বুঝতে পারলাম আমিও এখন সেই মুহুর্ত্তে দাঁড়িয়ে আছি। কিছুটা কি অপ্রস্তুত, ইতস্তত বোধ করছি। বার বার চেষ্টা করেও কন্ঠ দিয়ে কোন স্বর বের হচ্ছিলোনা। গাঁয়ের সমস্ত শক্তি দিয়ে কন্ঠের সমস্ত তীব্রতায় ডাকলাম জীবনদা........। এইবার জীবনদা চিৎকার করে উঠলো। খুব কঠিন এবং রুক্ষ স্বরে বলে উঠলো আমার সাথে চলো। বলতে বলতে জীবনদা হাঁটতে লাগলো। আমিও পিছু পিছু হাঁটতে লাগলাম। প্রতিটা নিঃশ্বাস যেনো প্রতিধ্বনি হয়ে আমার কানে এসে লাগছে। চারদিকের আবহাওয়া যেনো এক ঝাপটায় ভেপসা গরম হয়ে গেলো। বুঝতে পারলাম গায়ের শার্ট টি ভিজে যাচ্ছে। কখন যে বাজার পার হয়ে চড়ে চলে আসলাম বুঝতে পারলামনা। মোটামুটি নিশ্চিত বুঝতে পারলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে আর বুঝি ফিরে আসা হবেনা।
নাকের মাঝে ধূপের গন্ধ এসে লাগলো। পুরা কাঠের গন্ধের তীব্রতাও বেশ ঝাঁঝালো। ঠিক শশানঘাট টার মাঝখানে এসে জীবনদা থামলো। বেশ অন্ধকার চারদিক। জীবনদার চেহাড়াটা স্পষ্ট বুঝা যাচ্ছেনা। জীবনদা ডাক দিলো কইরে তোরা?
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ১
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ২
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ৩
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।