somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাস্টমার খারাপ, না ব্যাবসায়িরা ব্যাবসা করতে জানেন না?

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি সব সময় বইয়ের দোকানে গিয়ে বা বইমেলা থেকে বই নেড়েচেড়ে, দেখেশুনে বই কিনি। কিন্তু করোনাকালীন সময়ে দোকানে স্বশরীরে গিয়ে বই কেনা ঝুকিপূর্ণ হওয়ায় ঠিক করলাম অনলাইন বুক শপ থেকে বই হোম ডেলিভারী নেব। বই কেনার সেই অদ্ভূত অভিজ্ঞতাই একটু বয়ান করতে চাই আজকের লেখায়।
পত্রিকায় প্রথমা ডট কমের নিয়মিত বিজ্ঞাপন দেখে তাদের ওয়েব সাইটে দেখতে গেলাম যে কি কি,কোন প্রকাশনীর বই সেখানে পাওয়া যায়।নিজের একটা লিস্ট মোটামোটি আগেই বানানো ছিল।প্রায় ৬০/৭০টি প্রকাশনির বই তারা সরবরাহ করে থাকে।দেখলাম সময়,মাওলা ব্রাদার্স,বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইও আছে। প্রকাশনির জন্য বরাদ্দকৃত পেজে গিয়ে বইগুলো খুজতে গিয়ে গলদঘর্ম।প্রথমার সাইট প্রচন্ড ভারী। একেকটা পেজ লোড হতে ৭/৮ সেকেন্ড করে সময় নিচ্ছে।প্রথমার সার্চ বক্সটাও কোন কাজের না।এটা সবসময় ‘নো ম্যাচ ফাউন্ড’ দেখায়।ওড়াউড়ির দিন (২য় খন্ড) নেই,নিস্ফলা মাঠের কৃষক নেই।আর ধৈর্য্যে কুলালো না সরাসরি প্রথমা ডট কমে কল দিলাম।বরিস পলেভয়ের মানুষের মত মানুষও নেই।তিনটা বইয়ের একটাও তাদের কাছে নেই।
চর্চাতে যোগাযোগ করলাম।তাদের অবস্থাও শোচনীয়।একটা বইও তারা দিতে পারলো না।তাদের ফেসবুক পেজ ঘোরাঘোরি করে বুঝলাম,আতেল মার্কা বই ছাড়া তারা আর কিছু রাখে না।
বিশ্ব সাহিত্য কেন্দ্রে যোগাযোগ করলাম।এক মেয়ে ফোনে জানালো তারা বই কুরিয়ার করে।নিয়ম কানুন জানালেন।কিন্তু উনার কথায় ঠিক ভরসা করতে পারছিলাম না।কিছুক্ষণ পর একটা তথ্য জানার জন্য আবার কল দিলাম। এবার আর কেউ কল রিসিভ করে না। অনেকক্ষণ পর এক লোক কল ধরে জানালেন তারা বই কুরিয়ার করেন না।আমি আগের মেয়েটির কথা বলতে তিনি জানালেন,রুমে এখন কেউ নেই আর তিনি আসলে ভ্রাম্যমান লাইব্রেরীর।তিনি একজনের নাম্বার দিলেন কুরিয়ারের ব্যাপারে জানার জন্য।আমি তাকে কল দিলে,তিনি আবার আরেক জনের নাম্বার দিলেন।তার সাথে আমার নিম্নরুপ কথা হলো:
আমি:আপনারা বই হোম ডেলিভারী করেন?
স.পা:করি।
আমি:কোন কুরিয়ারে বই পাঠান?
স.পা:আমরা সুন্দরবনে পাঠাই।
আমি : ডেলিভারী চার্জ কত?
স.পা:কোন ঠিক নাই।
আমি: কয়দিনের মধ্যে বই ডেলিভারী দেন?
স.পা:কোন ঠিক নাই।
আমি: ধন্যবাদ।
তারপর ফোন কেটে দিলাম।একেক জন একেক কথা বলায় প্রকাশনার ফেবু পেজে একই প্রশ্ন ইনবক্স করলাম।
স.পা= নামের সংক্ষিপ্ত রুপ।
বাতিঘরের ফেসবুক পেজে নক দিলাম উপরে উল্লেখিত তিনটি বইয়ের সাথে সৈয়দ শামসুল হকের রচনা সমগ্র কোনটা কোনটা আছে জানতে চেয়ে।কয়েক ঘন্টার ভেতর জানিয়ে দিল সেই ৩ টি বইয়ের সবগুলি আছে। সেই সাথে হক সাহেবের উপন্যাস সমগ্র যেগুলো আছে সেগুলোর ছবি ইনবক্সে পাঠিয়ে দিল।পরদিন ফোন করে নিয়ম কানুন জেনে টাকা বিকাশ করে দিলাম।৭০ টাকা তাদের ডেলিভারী চার্জ।অর্ডার করার ৪থ দিন(৩য় কর্ম দিবসে,আমি শুক্রবার অর্ডার করেছিলাম)বিকালে বই বাসায় এসে হাজির।
ঢাকা থেকে ঢাকা বই আসতে ৩/৪ দিন লেগে গেল? যদিও বাতিঘর বলেছিল ২/৩ দিন সময় লেগে যেতে পারে। অনলাইন বুক শপ নির্বাচনের ক্ষেত্রে ডেলিভারি চার্জ কম ,ডিস্কাউন্ট স্টান্ডার্ড ও ডেলিভারী টাইম মোটামোটি সহনীয় পর্যায়ে যেন থাকে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাতিঘর থেকে বই আসার পর বিশ/পচিশ দিন পার হয়ে গেছে।এর ভেতর রকমারি ডট কমের একটি প্রতিযোগীতায় বিজয়ী হয়ে ৩০০ টাকার গিফট ভাউচার পেলাম।সেই বইও অর্ডার করার ৩য় দিন সকালে বাসায় পৌছে গেল।সেই বই বেশ খানিকটা পড়া হয়ে গেছে।এমন সময় আমার ইনবক্সে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশনা বিভাগের ফেসবুক পেজ আমার প্রশ্নের রিপ্লাই পাঠালো:“আমরা বই হোম ডেলিভারী দেই।একদিনে হোম ডেলিভারী পসিবল।কুরিয়ার চার্জ আপনার।”
সত্যিই কি পসিবল?
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×