somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটারদের মহা আক্ষেপেরে কিছু গল্প

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্রিকেটারদের ক্যারিয়ার অর্জন আর শত রেকর্ডে সমৃদ্ধ হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে তারাই আবার আক্ষেপে পোড়েন অল্পের জন্য একটা অনন্য অর্জন থেকে বঞ্চিত হওয়ার জন্য।

চট্টগ্রাম টেস্ট শেষে যেমন সাকিব আল হাসান মাত্র ২ উইকেটের জন্য ক্রিকেট ইতিহাসের প্রথম অল রাউন্ডার হিসেবে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২৫০ রান ও ২০ উইকেটর অনন্য কীর্তী থেকে বঞ্চিত হলেন। সেরকম কিছু আক্ষেপের গল্প নিয়ে লিখেছেন তরুন ক্রিড়া লেখক ফাহিম রহমান ।



স্যার ডোনাল্ড ব্রাডম্যান:
ব্র্যাডম্যানের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় জুড়েই গড় ছিল ১০০ এর উপরে। ক্যারিয়ারের শেষে গড় ১০০ এর উপরে রাখতে দরকার ছিল শুধু মাত্র ৪ রান। যে ব্যাটসম্যান ৫২ ম্যাচে ২৯ টা সেঞ্চুরী, ১২ টা ডাবল সেঞ্চুরী করেছে, সে ৪ রানও নিতে পারল না। হয়তো বিধাতা চেয়েছিল কিছুটা অপূর্ণতা থাক। কিন্তু তিনি এখনো সর্বকালের সেরা।



মাশরাফি বিণ মর্তুজা:
২০০৬ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল মাশরাফি। মাশরাফি মাত্র ২৭ ম্যাচেই ২০ গড়ে নিয়েছিল ৪৯ উইকেট। বছরের শেষ ম্যাচে ৫০ উইকেট পেতে হলে মাশরাফির দরকার ছিল মাত্র ৩ উইকেট। এমন একটা ম্যাচে ব্যাটিং-এ নেমে ব্যাট হাতে মাত্র ২৭ বলে ৫ ছক্কায় নিয়েছিলেন অপরাজিত ৫১ রান। কিন্তু তাঁর আসল কাজটা করতে হবে বোলিং-এ। বল হাতে ইনিংসের প্রথম ওভারের ৪ বলেই নিয়ে নিলেন ২ উইকেট। বাকি ৯ ওভারে আর মাত্র ১ টা উইকেট নিতে পারলেই হয়ে যেতেন ওয়ানডে ইতিহাসে ১ বছরে ৫০ উইকেট নেয়া ১৩ তম বোলার। ক্যাপ্টেন হাবিবুল বাশারও তাকে দিয়ে বল করাচ্ছিল। কিন্তু বাকি পুরো ৯ ওভার বোলিং করেও তিনি বাকি ১ উইকেট পেলেন না। হয়তো বিধাতা চেয়েছিল কিছুটা অপূর্ণতা থাক। কিন্তু তিনি এখনো বাংলাদেশের দেশসেরা পেসার।



শচিন টেন্ডূলকার:
২০১২ এশিয়া কাপে শচীন টেন্ডুলকার বাংলাদেশের বিপক্ষে করেছিলেন নিজের শততম সেঞ্চুরী। সেঞ্চুরীর সেঞ্চুরী ক্রিকেটে পরবর্তী আর কেউ করতে পারবে কিনা সন্দেহ। এমন একটা উচ্চতায় তিনি পৌঁছে গিয়েছিলেন যেটা শুধু মানুষ কল্পনাই করতে পারে। জীবনের এমন একটা মূহুর্তের দিন হয়তো তিনি অনেক ভালো ভাবেই উদযাপণ করতে করতে পারতেন। কিন্তু তিনি ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে হেরে গিয়েছিলেন। হয়তো বিধাতা চেয়েছিল কিছুটা অপূর্ণতা থাক। কিন্তু শচীন ঠিকই সর্বকালের সেরাদের একজন।



সাকিব আল হাসান:
বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার ৬ মাসের জন্য নিষিদ্ধ। কিন্তু ৩ মাস পরেই তিনি ফিরে এলেন। জিম্বাবুয়েকে প্রথম থেকেই ব্যাটে-বলে বিধ্বস্ত করতে লাগলেন। সিরিজের শেষ ম্যাচের ১ম দুই ইনিংস পর তাঁর রান ছিল ২৩৪ এবং উইকেট ১৮ টি। টেস্ট সিরিজে অলরাউন্ডার পারফরমেন্স হিসেবে স্ট্যান্ডার্ড ধরা হয় ২৫০ রান এবং ২০ উইকেট। খুব কম ক্রিকেটাররাই ৫ বা ৬ ম্যাচের সিরিজে করতে পেরেছেন এই কীর্তি। সেখানে সাকিব আল হাসানের সামনে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে মাত্র ৩ ম্যাচ সিরিজেই এই কীর্তি গড়ার হাতছানি। শেষ দুই ইনিংসে ব্যাট হাতে দরকার ছিল মাত্র ১৬ রান আর বল হাতে ২ উইকেট। সবাই চিন্তায় ছিল ১৬ রান নিয়ে। কারণ সাকিব ২ উইকেট পাবে এটা অনেকেই ভেবে রেখেছিল। শেষ ইনিংসে ব্যাটিং-এ নেমে আউট হয়েছেন ১৭ রান করে, মানে টূর্ণামেন্টে তাঁর রান এখন ২৫১ সবাই খুব খুশি। এখন বল হাতে ২ উইকেট নেবার পালা। নিতে পারলেই ইতিহাস! কিন্তু না! সাকিব ১১ ওভার বল করেও কোন উইকেট নিতে পারলেন না। হয়তো বিধাতা চেয়েছিল কিছুটা অপূর্ণতা থাক। এরপরও সাকিব আল হাসান বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার। এবং একদিন তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার হবেন।

ক্রিকেট শুধু কিংবদন্তীদের সাথেই ছলনা করে। সাকিব আল হাসানও কিংবদন্তী হবার পথে। আজ একটা ইতিহাস সৃষ্টি হতে গিয়েও হয় নি। সাকিবের সামনে আরো অন্তত ১০ বছর আছে। ১০ বছরে সে আরো অনেক ইতিহাস সৃষ্টি করবে, মাঝে মাঝে ক্রিকেটও তাঁর সাথে ছলনা করবে। এটাই ক্রিকেট। জীবনের আরেক নাম।
লেখাটি ভালো লাগলে এরকম ভালো ভালো কিছূ লেখা পড়তে চাইলে দেখে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস নিউজ পোর্টাল বাংলাদেশ স্পোর্টস নিউজ

লেখক: ফাহিম রহমান, শিক্ষার্থী, শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ক্রিকেটারদের ক্যারিয়ার অর্জন আর শত রেকর্ডে সমৃদ্ধ হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে তারাই আবার আক্ষেপে পোড়েন অল্পের জন্য একটা অনন্য অর্জন থেকে বঞ্চিত হওয়ার জন্য।


লেখাটি ভালো লাগলে এরকম ভালো ভালো কিছূ লেখা পড়তে চাইলে দেখে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস নিউজ পোর্টাল বাংলাদেশ স্পোর্টস নিউজ

লেখক: ফাহিম রহমান, শিক্ষার্থী, শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×