somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি পেলাম আমি ২০১৫ এর প্রথম দিনে !!!

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি কথা বলতে আমি খুবই সাধারণ আর হতাশ প্রকৃতির ছেলে । জীবনের অনেক কাজের শুরু করে সফলতার মই বেয়ে উপরে উঠেও ঠিক থাকতে পারি নাই অজানা কোন কারনে , যার কারনে নতুন বছর আর পুরাতন বছরের মাঝে একটাই পার্থক্য খুঝে পাই , সেটা একটা ঘটে গেছে আর একটা ঘটবে । কিন্তু ২০১৫ এর প্রথম দিনই আমি কি পেলাম ? যা পেয়েছি তা আমি কোনদিনও ভাবি নাই । একটা মেয়ে যার চুল দেখেই আমি তার প্রেমে পড়ে যাই , আর যখন তাকে সামনা সামনি দেখলাম , মনে শুধুই একটা কথাই বার বার বাজতে ছিল , এই তো সেই মেয়ে যাকে আমি খুজতে ছিলাম । আমি জানি না , অনেকেই একটা ছেলে মানুষি ভেবে নিতে পারেন এটাকে , কিন্তু আমার এক মুহূর্তের জন্যেও মনে হয়নি , আমি ওই সময় তাকে ছাড়া অন্যে কিছু চিন্তা করি । আজ ১ জানুযারি ২০১৫ , আমার এক বন্ধুর সাথে আমি যাই প্রথমে বিজয়নগর , সেখানে সেই বন্ধুর চশমার ফ্রেম কিনে বাসায় আসবো সেটাই ছিল পরিকল্পনা । কিন্তু বন্ধু আমাকে বলে বসলো যে , বসুন্দরা শপিং মনে যাবে তার একটা শীতের কাপড় কেনার জন্যে । যদিও আমি যেতে প্রথমে রাজি ছিলাম না , কিন্তু ওর অনেক জুরাজুরিতে যাই । অনেক দেখার পরও তার কোনটাই যখন পছন্দ হচ্ছিল না , তখন রাগ করেই বের হয়ে আসি আর তখনই সেই মেয়েটির চুল দেখে বলি আমার বন্ধুকে যে আমার স্পেশাল মানুষটির মধ্যে যে গুন থাকবে , এই মেয়েটি সেটা আছে , বলা চলে আমি তখনই তাকে দেখার জন্যে অস্থির হয়ে গিয়ে ছিলাম । যখন তাকে দেখলাম , তখন একদম বোবা হয়ে গিয়েছিয়াম , মাথায় শুধুই একটাই কথা বাজতে ছিল , এই বুঝি সেই মেয়ে যাকে আমি মনে মনে খুঁজে বেড়াচ্ছি। বন্ধু ছিল সাপোর্ট আর তাকে নিয়ে এই মেয়েদের অনুসরণ করা শুরু করি । মনে হয় ভাগ্য আমাদের সাথে ছিল না , মাঝ পথে আমাদের রিক্সার চেন পড়ে যায় , আর হারিয়ে ফেলি সেই মেয়েদের , ওরা তিন জন ছিল এক রিক্সায় । আমার অনেক খারাপ লাগতে ছিল কেন জানি না । রাগ করে রিক্সাওয়ালাকে বলেই ফেললাম , তোমার ভাড়া দিব না । সামান্য একটা দেখার পরই এইভাবে হারিয়ে যাওয়াকে মানতে পারছিলাম । কিন্তু যখন ধানমন্ডির রোড়ে তাদের রিক্সাকে দেখতে পাই , কেন জানি মনে মনে এতো খুশি হচ্ছিলাম যা প্রকাশ করার মত না । তার পর তাদের অনুশরন করে করে ধানমন্ডির লেগপাড় পর্যন্ত যাই । তারা বুঝতে পারছিল যে আমরা তাদের অনুসরন করছি । অনেক ভালো লেগেছিল যা আগে কখনো লাগে নি । কিন্তু কি করে যে তাকে বলবো সেটা বুঝতে পারছিলাম না তার প্রধান কারন হল এই আমাদের মত ছেলেরা এক বারই প্রেমে পড়ে আর এটার আমার প্রথমবার । অনেক বোকা হয়ে গিয়েছিলাম। অবশেষে ধানমন্ডির লেগের পাশেই একটা রেশটুডেন্টে বসি আর তাদের মত করে কোক অর্ডার করি । অনেক সাহস সঞ্চার করে তাকে যখন আমার ভালো লাগার কথাটা বলব , তার বান্ধবীদের কথায় আর সেটা বলারও সুযোগ পেলাম না । আর ও শুধু মাথা নিচু করে নির্বাক শ্রোতার মত দেখছিল । যদিও তার বান্ধবীরা সেটা দেখিয়ে ছিল যে , অজানা কাউকে ভালো লাগার কথা বলতে গেলে কিভাবে অপমানিত হতে হয় , সেটাও আমার জীবনে প্রথম ছিল । কি জানি হয়তো এ সব কিছুই ফেস করতে হয় ভালো লাগার কথা বলতে গেলে । অবশেষে যখন সে বলল , আমি কি বলতে চাই সেটা বলতে , তখন আর কেন জানি বলতেই পারলাম না আমার অনুভুতির কথা গুলা । শুধুই একটা ধন্যবাদ দিয়ে চলে যাই সেখান থেকে । কিন্তু আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না । তাই কিছুটা সময় দাঁড়িয়ে ভাবি , আমি কি কোন ভুল করছি কিনা ? কিন্তু আমার মাথায় একটাই চিন্তা কাজ করছে , ওর চোখ , হাসি, চুল , একদন ঠান্ডা স্বভাব , মানে আমি মানতে পারছিলাম না তাকে ছাড়া । বন্ধু বাসায় ফিরার জন্যে তাড়া দিলে তাকেই বলে দিলাম তুই যা আমি ওর সাথে কথা না বলে যাবো না । তারা যখন বাইরে বের হয় , তাদের আবার অনুসরন করি । কিন্তু মেইন রোড়ে আসতেই তাদের হারিয়ে ফেলি । বুঝতে পারছিলাম না কোন দিকে খুজবো , উত্তরে যাবো না দক্ষিনে । বাসস্টান্ড থেকে দক্ষিন দিকে অনেক দূর চলে গিয়েও তাদের পাইনি । ওই সময়টা মনে হচ্ছিল , জীবনের বিশাল কিছু হারিয়ে ফেললাম যা বকা দিছিলাম আমার বন্ধুকে ওদের বেশি দূর থেকে অনুসরণ করার জন্যে । পড়ে দৌড়ে দক্ষিণ দিকে তাদের খুজেছি কিন্তু পাই নি । এতোটা খারাপ লাগছিল যা আগে কখনো লাগেনি । একদম বোকা মনে হচ্ছিল নিজেকে । যখন নিরাশ হয়ে রাস্তা ধরে হেটে হেটে এগোচ্ছিলাম , যখন সব আশাই মুছে গিয়ে ছিল , তখনই দেখি আমার সামনে সেই মেয়েটি যা জন্যে কিছুক্ষণ আগে আমি পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করছিলাম । আমি আর আমার ফ্রেন্ড সম্পূর্ণ মূর্তির দাঁড়িয়ে যাই দেখা মাত্রই , আমার বন্ধু পরে আনন্দে উৎসুক হয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা ভুল বুঝে যে আমরা তাদের অনুসরন করেই তাদের বাসা পর্যন্ত চলে এসেছি । তারা বাসার ভিতরে গিয়ে হয়তো ভাইদের ফোন করেছিল যা ফলে দুইজন ছেলে দৌড়ে এসে বাসায় ডুকে আর আমার বন্ধু আমাকে জোর করে সেখান থেকে নিয়ে চলে আসে এই বলে যে প্রেমের প্রথম দিনই পিটানো খাওয়ার দুরসাহস করিস না । পরে সেই ছেলে দুইজন ধান্মন্ডির মোড় পর্যন্ত আছে পেছনে পেছনে । আমার বন্ধুও আমাকে আর থামতে দেয় নি । আমি জানি না , কে সে ? কিসে পড়ে ? তার নামটা পর্যন্ত জানি না ... শুধু এইটুকু জানি যে , আমি তাকে দেখে যে অনুভুতির অনুভব করেছি সেটা আর কখনো হয় নি আর হয় তো কোনদিনও কারোর জন্যে হবে না । আমি জানি না ভালোবাসা কি , প্রেম কাকে বলে । যদি এই অনুভুতির নাম ভালোবাসা বা প্রেম হয় , তবে হ্যাঁ , আমি তাকে ভালোবাসি , অনেক বেশি ।



{বিঃ দ্রঃ আমি জানি সে আমার থেকে অনেক দূরে কিন্তু সে অবশ্যই ফেইসবুক ব্যবহার করে ।
তার জন্যেই প্রত্যেক পাঠকের কাছে এক প্রেমিকের একটা নিবেদন , দয়া করে এটাকে শেয়ার করুন যাতে করে সে পড়া মাত্রই জানতে পারে আমার অনুভুতির কথা গুলো ।
দয়া করে শেয়ার করতে ভুলবেন না প্লিজ }
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×