‘রাখে আল্লাহ মারে কে’- কথাটি খুব খাটে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়। পনের আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা নিহত হলেও শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করায় সে যাত্রা প্রাণে বেঁচে যান। তারপর অন্তত চারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা একবারও সফল হতে পারেনি। কোন না কোনভাবে বেঁচে গেছেন তিনি। শেখ হাসিনা নিজেও সে কথা মনে রাখেন সব সময়ই। বার বার ১৫ আগস্টের দুর্বিসহ স্মৃতি মনে করে ভারাক্রান্ত হৃদয়ে বলেন, ‘আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’ সত্যিই তো আল্লা বাঁচিয়ে না রাখলে কারও ক্ষমতা নেই তাকে রক্ষা করার!
২০০৪ সালের ২১ আগস্টের বিকেল। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হাজার হাজার মানুষ। খোলা ট্রাকের ওপর দাঁড়িয়ে বক্তৃতা করছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তাঁর বক্তৃতা শেষ হওয়ার পর শুরু হবে সন্ত্রাস বিরোধী শোভাযাত্রা। ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা ২২ মিনিট। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তৃতা শেষ করে শেখ হাসিনা হাতের একটি কাগজ ভাঁজ করতে করতে এগোচ্ছেন মঞ্চের সিঁড়ির দিকে। মুহূর্তেই বিকট শব্দে বিস্কোরিত হতে লাগল একের পর এক গ্রেনেড। বঙ্গবন্ধু এভিনিউ মুহূর্তেই পরিণত হলো মৃত্যুপুরীতে। এ হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যই হরকাতুল জিহাদ আল ইসলামী হুজি এ হামলা চালায়।
বিস্তারিত ফোকাস বাংলা নিউজে- http://www.focusbangla.com
শেখ হাসিনাকে চারবার হত্যার চেষ্টা : রাখে আল্লাহ মারে কে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।