পাল্টে গেছে ঢাকার ইফতারের চিত্র। ঐতিহ্যের মোড়ক ছাড়িয়ে ইফতারের পসরায় যুক্ত হয়েছে নতুন কিছু। পুরান ঢাকা থেকে নতুন ঢাকার রুচির যে তারতম্য, তা ইফতারের বৈচিত্র্য দেখলে সহজেই টের পাওয়া যায়। তবে দ্রব্যমূল্যের প্রভাব পড়েছে রাজধানীর ইফতারসামগ্রীর বাজারেও। ইফতারির সব ধরনের খাবারের দাম গতবারের চেয়ে বেড়েছে। তবে দাম বাড়লেও ইফতারির দোকানগুলোয় ক্রেতাদের ভিড় কমেনি। রোববার রমজানের প্রথম দিনে ধানমন্ডি, গুলশান, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকার ইফতারসামগ্রীর বাজারে দুপুর থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। অনেক বিক্রেতা ক্রেতাদের সঙ্গে ঠিকমতো কথা বলারই সময় পাচ্ছিল না।
চকবাজারে যখন কাবাবের কড়াইয়ের চারপাশে ডামাডোল বাজে ঠিক তখন গুলশান, বনানী, ধানমন্ডি বা উত্তরায় ফাস্টফুডের দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন। সেখানে সাজানো রয়েছে চিকেন ব্রোস্ট, চিকেন নাগেট, ফিস নাগেট, ফিসকাবারি, সাসলিক, হটডগ, পিজা, কাকলেট, কুবে বিভ, ফন্সাইড ফিস অ্যান্ড চিকেন, ভেজিটেবল রোল, চিকেন রোল, স্টিকি ফিঙ্গারের মতো ইফতারসামগ্রী। পুরান ঢাকায় প্রতি ঘরে যখন নুরানির লাচ্ছি, পেস্তা, জাফতার আর গোলাপজামের শরবতের আয়োজন; তখন নতুন ঢাকার ফ্ল্যাট বাড়িতে চলে বোতলজাত পাইন অ্যাপেল, গ্রেপস, স্ট্রবেরি, ম্যাংগো জুস বা মিল্কশেকের চর্চা। সাধারণ মানুষ যেখানে ছোলা মুড়ি, পিঁয়াজু, বেগুনি, আলুরচপ দিয়ে ইফতার শুরু করে সেখানে নতুন ঢাকায় ইফতারের মেন্যুতে শোভা পায় স্ট্রবেরি, আপেল, মাল্টা, রাম্বুটানের মতো ফল বা কাস্টার্ড। যতই দিন যাচ্ছে ইফতারের চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে। দেশী খাদ্যের জায়গায় স্থান করে নিচ্ছে বিদেশী খাদ্য।
ধানমন্ডির সাতমসজিদ সড়কের দুপাশের নামকরা রেস্তোরাঁগুলো এবারও বাহারি ইফতারের পসরা সাজিয়েছে। মাংসের তৈরি খাবারের প্রাধান্য এ এলাকায় স্পষ্ট। দাম গত বছরের তুলনায় অনেক বেশি। অবশ্য ক্রেতার কমতি ছিল না কোনো দোকানেই। ক্যাফে ফোর বিক্রি করছে কিমা চপ, আলু চপ, শামী কাবাব, জালি কাবাব, চিকেন সমুচা, পনির সমুচা, চিকেন সাস্লিক, চিকেন ঝালফ্রাই, পরাটা, স্পেশাল বোম্বে জিলাপি, রেশমি জিলাপির মতো মুখরোচক অনেক খাবার। লায়লাতি নিয়ে এসেছে ২২ ধরনের মুখরোচক খাবার। এর মধ্যে দইবড়া, লিভার সমুচা, দই বুন্দিয়া, ফালুদা, মিনি কাবাব, বিফ কোপতা, বিফ বল উলেলখযোগ্য। এছাড়া বিভিন্ন রেষ্টুরেন্টে চাকরি কাবাব, পনির পাকুরা, চিকেন উইংস, চিকেন ড্রাম স্টিক, লালশাক বল, ড্রাম স্টিক, মাটন কাবাব, নুড্ল্স, বিফ ভুনা, মেক্সিকান টাকো, গ্রিল চিকেন, প্রন পাঙ্গার, চিকেন সাফে, বেবি চিকেন, ললিপপ, খাসির আস্ত পা ভুনা ও কাবাব কড়াই, মুরগির আস্ত রোস্ট, হালিম, বুট, পেঁয়াজু কিনতে এখানে বিকেল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেছে।
গুলশান এলাকার ইফতার আয়োজনে রয়েছে আভিজাত্যের ছাপ। প্রচলিত আর ঐতিহ্যবাহী ইফতারের সঙ্গে আধুনিক ইফতার সামগ্রীর সমন্বয় এ এলাকার বাসিন্দাদের ইফতার আয়োজনে ভিন্নতা এনেছে। এখানকার ইফতারে ফাস্টফুডের জনপ্রিয়তা বাড়ছে বলে ব্যবসায়ীরা জানান। গুলশানের বিভিন্ন নামীদামি রেস্তোরাঁ আর ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোর সামনে বিকেল চারটা থেকেই গাড়ির লম্বা সারি চোখে পড়ে। রোববার গুলশানের পিৎজা হাট, কেএফসি, বিএফসি, অ্যারিসটোক্র্যাট, ইফিস, এঅ্যান্ডডবিলউ প্রভৃতি অভিজাত রেস্তোরাঁয় ইফতার করতে আসা মানুষের ভিড় ছিল লক্ষণীয়।
এদিকে, অনেক নামকরা ইফতারি ব্যবসায়ী এবার ইফতারি বিক্রি করছেন না। অন্যান্যবারের মতো পথের পাশে, গলির মাথায় পসরা সাজিয়ে বসেনি ছোটোখাট অনেক উদ্যোক্তা। এর কারণ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতির কথা উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
রাজধানীর ইফতার বাজারে দ্রব্যমূল্যের প্রভাব : তবুও ক্রেতাদের ভিড়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।