দিনের আলো মিলিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হলেই নগরীতে নেমে আসে নিস্তবদ্ধতা। ঝলমল নগরীতে কমে যায় কোলাহল। ব্যস্ত রাজধানী ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমন্ত নগরীর ফুটপাতে জেগে থাকে কিছু মানুষ। মঙ্গলবার রাত ১১ টায় রাজধানীর শাহবাগ মোড়ে ময়লা ছেঁড়া কাপড় পরে বসে আছেন সে রকমই একজন মানুষ। ষাটোর্ধ্ব বৃদ্ধা। ক্লান্ত, শ্রান্ত, বিষন্ন মুখ। ভিক্ষা করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এভাবে কি আর চলে। তার ওপর আবার রোজার মাস। ভোর হলেই সেহেরি। কি ভাবে সেহেরি খাবেন তা নিয়েই তিনি চিমত্মাগ্রসত্ম। আবার পরদিন কি দিয়ে ইফতার করবেন সেই চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছো তাকে। শুধু ষাটোর্ধ্ব এই বৃদ্ধা নয় রাজধানীর ফুটপাত জুড়ে ভাসমান কয়েক লাখ মানুষের একই চিত্র।
সারাবছর জুড়ে খালি পেট, আধো পেটে থাকেন সে মানুষগুলো। মাহে রমজান তাদের জন্য নতুন কোন বার্তা বয়ে আনে না। রমজানের মাহাত্য তাদের কাছে নতুন কিছু নয়। সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসে তারা খেয়ে না খেয়ে রোজা রাখে। কিন্তু রোজা শেষে ইফতারি নিয়ে বিশেষ আয়োজন থাকে না এইসব ভাসমান ছিন্নমূল মানুষের। ইফতারির আনন্দ তাদের স্পর্শ করে না। বিভিন্ন বাসা থেকে চেয়ে আনা খাবার দিয়ে ইফতার সেরে নেয় তারা। মসজিদেও ইফতারি করেন অনেকে। কোথাও না পেলে নিজের সামর্থ্য অনুযায়ী দোকান থেকে মুড়ি-পেয়াজু কিনে ইফতার করার চেষ্টা করেন তারা। তাও সম্ভব না হলে ঘরে থাকা বাসি খাবার খেয়ে নেন। অনেকে আবার ছিন্নমূল হলেও মানুষের কাছে হাত পাতেন না। পরিশ্রম দিয়ে যেটুকু আয় করেন তাই দিয়ে সংসার চালান। আবার এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয় যাদের কাছে রোজা গুরম্নত্ব বহন করে না। জীবনের কঠিন রম্নঢ়তায় ধর্ম-কর্মের খুব একটা কাছে ভিড়েন না তারা।
রাজধানীতে এ রকম ভাসমান ছিন্নমূল মানুষের সংখ্যা কয়েক লাখ। বিভিন্ন সড়কের পাশের ফুটপাত, অলিগলি, বাস টার্মিনালের পাশে, রেল স্টেশনসহ বিভিন্ন জায়গায় তারা বসবাস করেন। ছিন্নমূল ও ভাসমান এই মানুষগুলোর সঙ্গে আলাপ করে তাদের দুঃখ-কষ্ট, অভিমানের নানা কথা জানা যায়। কেউ কেউ কথা বললেও ভয়ে এড়িয়ে যায় অনেক মানুষ। ফুটপাতে এক টুকরো মাথা গোঁজার ঠাঁই হারানোর আশংকা তাদের সর্বদাই তাড়া করে বেড়ায়।
জামালপুরের রমজান আলী (৬৫) ২ বছর যাবৎ বসবাস করছেন রাজধানীল মৎস ভবনের পাশে ফুটপাতে। প্রায় ১০ বছর আগে গ্যাংগ্রিন রোগে আক্রামত্ম হয়ে তার বাম পা হাঁটু পর্যমত্ম কেটে ফেলতে হয়। কর্মÿম এই বৃদ্ধ ভিÿাবৃত্তি করে জীবনযাপন করে। ফুটপাতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে থাকলেও ছেলে-মেয়েরা গ্রামে থাকে। রোজা রেখেছেন, মসজিদে গিয়ে ইফতার করবেন। স্ত্রীর জন্যও সেখান থেকে কিছু নিয়ে আসবেন। নতুবা দোকান থেকে সামান্য কিছু কিনে আনবেন।
তার পাশে থাকেন নোয়াখালীর বিধবা বানু বেগম। স্বামী মরে যাবার পর ১৫/১৬ বছর যাবৎ ঢাকায় থাকছেন। ইট ভেঙ্গে সংসার চালান। শরীর খারাপ থাকলে মানুষের কাছে হাত পাতেন। রোজা রাখলেও বিশেষ ইফতারি তো নয়, সামান্য আয়োজনও নেই। কি খাবেন জানতে চাইলে অবনত মুখে বললেন, জানি না। রিজিকে যা আছে তাই খাবো।
মানুষের বাসায় বুয়ার কাজ করেন পারুল বেগম। নিজের ঘর ‘বাসি’ রেখেই তাকে সাত-সকালে বেরিয়ে যেতে হয় অন্যের ঘর ঝাড়ু দিতে। আর স্বামী শহীদ বেপারী সেই ভোরেই বেরিয়ে যান রিকশা নিয়ে। যাওয়ার সময় নির্ধারিত থাকলেও ঘরে ফেরার কোনো নির্দিষ্ট সময় নেই কারোরই। ফলে দিন শেষে কেবল রাতের বেলায় স্বামী-সন্তান নিয়ে একবেলাই পেট ভরে খাওয়া হয় পারুলদের। দিনের বেলায় খাওয়া হয় কেবল ‘যা পাই তাই’ কিংবা ‘কিছু পাওয়া গেলে।’
অর্থনৈতিক বাস্তবতার কারণেই পবিত্র রমজান পারুলের মতো অসংখ্য মানুষের পরিবারে কানো প্রভাবই ফেলতে পারেনি। রমজানের জন্য একটু বাড়তি প্রস্ত্ততি থাকলেও মূলত বছরের ৩৬৫ দিনই তাদের কাটাতে হয় সংযমের মাধ্যমে। এসব পরিবারের একেকজন সদস্য সারা বছরই রোজাদার। দুঃখ-কষ্ট নিয়ে রমজান পালন করেন পথে-ঘাটে থাকা হতদরিদ্র মানুষগুলো। ভালো হোটেলের দামি খাবার তাদের ভাগ্যে জুটে না। নিজেদের সামান্য আয় আর সচ্ছল মানুষের দেয়া খাবার দিয়ে ইফতার করে সিয়াম সাধনা করেন তারা।
পবিত্র রমজান স্পর্শ করে না ভাসমান মানুষদের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন
কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?
প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।