somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে কাঁদিয়ে অকালে চলে গেলেন সুখী মানুষটি

১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চ্যানেল আই এর যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। শনিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় মাহবুবের মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক পুত্র সন্তান,আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সর্বশেষ শুক্রবার রাত ১টা পর্যন্ত তিনি অফিস করেন। চিকিৎসক জানিয়েছেন, হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
চ্যানেল আই নিউজ এর প্রতিষ্ঠাকালিন সদস্য মাহবুুব মতিন। পেশাদারী মনোভাবের মতোই অফিসিয়াল দায়িত্বের পাশাপাশি সহকর্মীদের আনন্দে মাতিয়ে রাখতে জুড়ি ছিল না তাঁর। অনুসন্ধানী রিপোর্টিয়ে দ মাহবুব একাধিকবার দায়িত্ব পালন করার সময় স্পটে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। নির্ভিক এই রিপোর্টার, সিনিয়র রিপোর্টার হয়ে পরে হয়েছেন যুগ্ম বার্তা সম্পাদক। শুক্রবার রাত পর্যন্ত অফিসে ডেইজ নিউজ এডিটরের দায়িত্ব পালন করছেন। রাতে স্ত্রী ও সন্তানকে শ্বশুর বাড়ী রেখে খাওয়াদাওয়া শেষ করে একা বাসায় ফেরেন মতিন। দুপুরে স্ত্রী শাহিন শবনম বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে খবর দেন অফিসে। সহকর্মীরা গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান মশারীর ভেতর ঘুমিয়ে আছেন মাহবুব। শরীর ঠান্ডা আর শক্ত। ডাক্তার এসে জানান এই পৃথিবিতে আর নেই মাহবুব। একমাত্র সন্তান মৌনপ্রিয় মাহিয়ান উদয়ন স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র, মৃত্যু কি তা বোঝার বয়সও হয়নি। স্ত্রী নির্বাক। মৃত্যর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় বন্ধু সহকর্মীরা ছুটে আসেন মাহবুব-এর সিদ্ধেশ্বরীর খন্দকারের গলির বাস ভবনে। অশ্র“শিক্ত নয়নে মাহবুবকে শ্রদ্ধা জানিয়েছে, কামনা করেছে আত্মার মাগফেরাত। মাহবুব মতিনের গ্রামের বাড়ী কুমিল্লার লাকসাম উপজেলায়। বাবা মরহুম মাওলানা আব্দুল মতিন। বাবার চাকরীর সূত্রে মাহবুব মতিনের জন্ম পাকিস্তানের করাচীতে ১৯৭০ সালে ২২ শে জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ করার সময় থেকেই শুরু করেন লেখালেখির। একাধারে চিত্র সমালোচক, কবি এবং সংগঠক ছিলেন মাহবুব মতিন। তাঁর সাংবাদিকতার শুরু ১৯৯০ সালে, দৈনিক মিল্লাতে। কাজ করেছেন রুপালী, ভোরের কাগজ এবং সংবাদেও।
২০০১ সালে চ্যানেল আই সংবাদের সূচনা থেকেই ছিলেন মাহবুব। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডেও জড়িত ছিলেন তিনি। ছোটদের দিয়ে গড়ে তুলেছিলেন সংগঠন ছোটরাই। দেশের কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট জার্নালিষ্টবিডিডট চালু করে তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রশিন ও গবেষনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিন একরবার।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। আরো শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোর হোসেন, ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান মো: কামাল হোসেন ও ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিন কবির জয়, চ্যানেল আই পরিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সভাপতি শামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক পথিক সাহা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকন, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসকাবসহ বিভিন্ন সংগঠন। শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবাবার রাতে চ্যানেল আইয়ের সিদ্ধেশ্বরী কার্যালয়ে মরুহুম মাহবুব মতিনের জানাযা অনুষ্ঠিত হয়। এসময় দীর্ঘদিনের সহকর্মীরা চোখের জল ধরে রাখতে পারেননি। অশ্র“স্বজল নয়নে বিদায় দেন প্রিয় মাহবুবকে। কর্মব্যস্ত সাংবাদিক মাহবুব মতিন সবসময় কাজের পিছে ছুটলেও ছিলেন বন্ধু পাগল। তাঁর ফেইস বুকে বন্ধুদের লিষ্ট হাজার খানেক হবে। তাইতো তিনি সুখী মানুষ। সমস্ত সুখ ভাগাভাগি করেন সবার সাথে। ফেইস বুকে নিজের নাম দিয়েছেন ‘সুখী মানুষ’। সর্বশেষ তিনি ফেইস বুকে লিখেছেন ‘সব সুখ কিন্না নিয়েছি’। রোববার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাংবাদিক মাহবুবের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে বাদ আছর নামাজে জানাযা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×