somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চূড়ান্ত সংকটে সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণের আহ্বান

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংলাপ-সম্ভাবনার শেষ আশাটুকুও মিলিয়ে গেল। আর শেষ সুযোগটি হাত ছাড়া হবার পর সংকট উত্তরণ ও রক্তপাত এড়াতে সম্ভবত সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিকল্প নেই। তবে তা সীমিত সময়ের জন্য, হতে পারে ছয়মাস। যদিও নীতিগতভাবে বিষয়টি আমি সমর্থন করি না।

ছোটবেলা থেকেই সেনাবাহিনীর কোনো সদস্য দেখলে জানি না কেন এক অপ্রাকৃতিক ভক্তি-শ্রদ্ধা জেগে ওঠে। আপনা থেকেই হাত তুলে সালাম দেই। তবে বড় হওয়ার পর তাদের ‘অস্ত্রের ভাষায়’ কথা বলার ব্যাপারটাও বুঝতে পারি। সাধারণত বিশ্বের যেকোনো দেশের যেকোনো সেনাবাহিনী যেকানো সময় চাইলে ‘ক্ষমতা’ হস্তগত করতে পারে। তারা অস্ত্রের শক্তিতে বলীয়ান। সবচেয়ে বেশি অস্ত্রের মজুদ, প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা তারা পায়। আর দেশ ও জাতীয়তা রক্ষার্থে জীবন বাজি রাখার শপথ নিয়েই তাদের দায়িত্বের শুরু। সুতরাং তাদের সামনে দেশের যেকোনো ক্ষমতা, হম্বি-তম্বি তুচ্ছ। অবশ্য জনসাধারণ তাদের যতই পছন্দ করুক ও প্রয়োজনীয় মনে করুক, কেবল একটি জায়গায়ই তাদের প্রতি ঘৃণার সীমানা ছাড়িয়ে। তা হল, রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। এক্ষেত্রে বিশ্বব্যাপী তাদের ইতিহাসও ভালো নয়।

সেনাবাহিনীর এই যে অস্ত্রের বিশাল মজুদ, সাধারণ সদস্যদেরও ভিআইপি মর্যাদা ও সুযোগ-সুবিধা, সারা বছর প্রশিক্ষণ বা অলস সময় কাটানোয় রাষ্ট্রীয় সিংহভাগ অর্থ খরচ- এসব কাদের টাকায় এবং কাদের জন্যে? দুটো প্রশ্নের উত্তর একই, জনগণ। অর্থাৎ জনগণের টাকায় ও জনগণের জন্যে। তাহলে যেকোনো কারণেই হোক, জনগণের জীবন যখন বিপন্ন, জীবিকা যখন অনিশ্চিত, ভবিষ্যৎ যখন অন্ধকার, সেই মুহূর্তে তাদের দায়িত্ব কি? সন্দেহ নেই জনগণের সার্বিক নিরাপত্তার দায়িত্বভার হাতে নেয়া অপরিহার্য। এটা সংবিধান পরিপন্থিও হবে না, যদি এর বিপক্ষে সংবিধানে সুস্পষ্ট বিধানও থাকে। কারণ সংবিধান কখনোই সর্বসাধারণের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে না।

যদি যায়, সেটা নিশ্চয় অন্য কোনো ধারা-উপধারা-অনুচ্ছেদ দ্বারা বাতিল হবে। কিন্তু কথা হচ্ছে, ঠিক এমন মুহূর্তে এতটা মানবিক এবং রাষ্ট্রীয় স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে এনে নির্বাচিত প্রতিনিধিগণের হাতে ক্ষমতা হস্তান্তরের শিক্ষা কি তারা পেয়েছে? উত্তর : না। তারা কেবল তাদের সুবিধামতো ক্ষমতা গ্রহণ ও হস্তান্তর করে থাকেন। আমি নিশ্চিত, এ শিক্ষা তাদের অধিকাংশের নেই। সুতরাং এমনটা আশা করা বোকামী যে, সংকটকালীন তারা দেশ পরিচালনা করবে আবার স্বাভাবিক অবস্থায় ব্যারাকে ফিরে যাবে। তাছাড়া ক্ষমতার নরম গদিতে বসলে মানুষ হিসেবে সাধারণত কারোরই ছেড়ে যেতে... । তবু ছেড়ে যেতে হয়।

বড় দুটি দল যেভাবে জনগণকে জিম্মি করে রেখেছে, আর অন্যান্য রাজনৈতিক দলগুলোও যেভাবে ব্যর্থ, দেশে বড় ধরনের সংঘাত ও ব্যাপক রক্তপাতের আলামত দিন দিন স্পষ্ট হয়ে ওঠছে। এক্ষেত্রে সংঘাত ও রক্তপাত এড়াতে আমি মনে করি সেনাবাহিনী সাময়িকভাবে ক্ষমতা করে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার সময়সীমা বেধে দিতে পারে। আর এ নিয়ে সংবিধান লঙ্ঘন ও ‘অনির্বাচিত কারও ক্ষমতা গ্রহণের অপবাদের’ আশঙ্কা করলে বিষয়টি নিয়ে একটি জরিপ চালানো যেতে পারে যে, জনগণ এক্ষণে কী চায়, কোনটা চায় তা বুঝার জন্যে। এটা করতে পারে যেকোনো বেসরকারী প্রতিষ্ঠান। পরবর্তীতে এটাই জনগণের ‘মতামত’ বা একপ্রকার ‘নির্বাচন’ হিসেবে ধরা যেতে পারে।

অবশ্য এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে উদ্ভূত একটা সংকটকালীন ফর্মূলা। আর সংকটকালীন করণীয় সম্পর্কে কারোরই পূর্ব ধারণা থাকে না, তাই সংবিধান বা আইন-কানুনে এর সমাধান খুঁজে বেড়ানোর প্রশ্নই আসে না। কারণ যেটা সম্পর্কে কারো পূর্বধারণা থাকা সম্ভব নয়, তা আইন বা বিধানে থাকবে কি করে? তবে এর মৌলিক নির্দেশনা যে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই। তাই এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, চিন্তাভাবনা ও মতামত চলতে পারে। যে করেই হোক, পথ তো একটা বের করতেই হবে। নইলে জাতীয় দুর্যোগ নেমে আসবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×